কার্বন নিঃসরণ শূন্যে নামাতে ঐকমত্যে ইইউ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩৪ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৯ শনিবার
ছবি: ইন্টারনেট
ইউরোপে ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোটায় নামিয়ে আনার পরিকল্পনায় একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। তবে এই পরিকল্পনায় নেই কয়লা-নির্ভরশীল দেশ পোল্যান্ড। দেশটিকে সিদ্ধান্ত জানাতে আগামী সম্মেলন পর্যন্ত সময় দেয়া হয়েছে।
শুক্রবার ব্রাসেলসে ইইউ নেতারা ওই পরিকল্পনায় মতৈক্যে পৌঁছাতে সক্ষম হন।
ইইউ কাউন্সিলের প্রেসিডেন্ট শার্লস মিশেল বলেন, জলবায়ু পরিবর্তন বিষয়ে আমরা একটি চুক্তিতে উপনীত হয়েছি; এটা খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়ে ইউরোপের দৃঢ় সংকল্প বোঝাতে এই চুক্তি জরুরি ছিলো।
বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি রোধে ২০১৫ সালে প্যারিসে স্বাক্ষরিত জলবায়ু চুক্তির অন্যতম লক্ষ্যগুলোর একটি ২০৫০ সালের মধ্যে বিশ্বজুড়ে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনা। ইইউ নেতারা ইউরোপকে এই লক্ষ্যপূরণ করা প্রথম মহাদেশ হিসেবে দেখতে চায়।
প্যারিস চুক্তিতে বিশ্বনেতারা বৈশ্বিক গড় তাপমাত্রা বৃদ্ধি প্রাক-শিল্পায়ন যুগের পর্যায়ের ওপরে সর্বোচ্চ দুই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখতে একমত হয়েছিলেন। ওই লক্ষ্যমাত্রা পূরণের জন্য ইইউর দেশগুলোকে অবশ্যই কার্বন নিঃসরণ কমিয়ে আনতে হবে। এই জন্য তাদের জীবাশ্ম জ্বালানির ব্যবহার বন্ধ করা ছাড়াও আরো কোন কোন উৎস থেকে কার্বন নিঃসরণ হয়, তা খুঁজে বের করে ব্যবস্থা গ্রহণ করতে হবে।
পোল্যান্ডের জন্য এই পরিকল্পনা বাস্তবায়ন অত্যন্ত কঠিন। কারণ, দেশটির মোট জ্বালানির ৮০ শতংশের উৎস কয়লা। যে কারণে তারা শুরু থেকেই এই পরিকল্পনার বিরোধিতা করে এসেছে।
শুক্রবার এই নিয়ে কয়েক ঘণ্টা ধরে বিতর্কের পর দেশটি শেষ পর্যন্ত ওই পরিকল্পনা থেকে নিজেদের সরিয়ে নেয়। পোল্যান্ড সরকারের যুক্তি, তাদের আরো সময় প্রয়োজন।
পলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোহাভিয়স্কি বলেন, ইউরোপের বিভিন্ন অংশের মধ্যে কোনো বিভেদ নেই। কিন্তু, সেখানে একটি দেশের এখনো আরো কিছুটা সময় প্রয়োজন।
ইইউ নেতারাও পোলান্ডকে আরো কিছুটা সময় দিতে চান। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল বলেন, পোল্যান্ডের হাতে ২০২০ সালের জুন পরবর্তী সম্মেলন পর্যন্ত সময় রয়েছে। সেইসময়ের মধ্যে তারা লক্ষ্যপূরণের বিষয়ে প্রতিশ্রুতি দিতে পারবে।
ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় থেকেও পোল্যান্ডকে দলে টানতে ইইউ নেতারা কাজ করবেন বলে জানিয়েছেন।
তবে, শুধু পোল্যান্ডই নয় চেক রিপাবলিকও ২০৫০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যে নামিয়ে আনার বিষয়ে আপত্তি জানিয়েছিলো। পরে যখন বলা হয়, দেশগুলো কার্বন নিঃসরণ কমাতে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে পরমাণু শক্তি ব্যবহার করতে পারবে, তখন চেক সরকার আপত্তি তুলে নেয়।
-জেডসি
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান









