ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ১৮:৫৪:৫০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২ ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন

কালিয়াকৈরের মৌচাকে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৪ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০২০ রবিবার

কালিয়াকৈরের মৌচাকে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

কালিয়াকৈরের মৌচাকে বাস উল্টে মা-মেয়ের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস উল্টে মা ও মেয়ে নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন।

আজ রোববার সকাল ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে গেছে পুলিশ।

নিহতরা হলেন-কালিয়াকৈর উপজেলার বোর্ডমিল এলাকার ইদ্রিস আলীর স্ত্রী ফাতেমা বেগম ও তাদের ৯ মাস বয়সী মেয়ে আরবী।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান জানান, কালিয়াকৈর থেকে ছেড়ে আসা গাজীপুরগামী আজমেরী গ্লোরী পরিবহনের যাত্রীবাহী একটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মৌচাক এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ওই বাসের যাত্রী ফাতেমা বেগম ও তার মেয়ে আরবী ঘটনাস্থলেই মারা যান।

দুর্ঘটনায় আহত হন বেশ কয়েকজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।