কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩২ এএম, ১৮ অক্টোবর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
ঝিনাইদহের কালীগঞ্জে ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জাহাঙ্গীর হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শুক্রবার (১৭ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ থানায় মামলা দায়ের করেন ভিকটিম শিশুটির বাবা।
অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন উপজেলার মথনপুর গ্রামের নুর ইসলাম নুরোর ছেলে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে কালীগঞ্জ উপজেলার ১০নং কাষ্টভাঙ্গা ইউনিয়নের মথনপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বিভিন্নভাবে হুমকি ও ভয়ভীতি দেখিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে অভিযুক্তের পরিবারের সদস্যরা।
বিষয়টি জানাজানি হলে শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে শিশুটিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে রাতেই তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিকটিম শিশুটির মা বলেন, তাদের বাড়ি অভিযুক্ত জাহাঙ্গীরের বাড়ি পাশাপাশি। ঘটনার সময় তার স্বামী বাড়িতে ছিল না। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টার দিকে ওদের বাড়ি তার মেয়ে যায়। পরে তিনি গরুর খাবার দিয়ে ঘরের বাইরে গেলে তার মেয়ের চিৎকার শুনতে পান। এরপর তিনি এগিয়ে গেলে তার মেয়েকে ছেড়ে দেয়। এরপর তার মেয়ে বাইরে এসে ওই ঘটনার কথা বলে।
তিনি আরও বলেন, মেয়েকে নিয়ে চিকিৎসার জন্য আসবেন তারা সবাই আমাকে ও আমার স্বামীকে আটকে রাখে। শুক্রবার সন্ধ্যায় বিচার হওয়ার আশ্বাস দেখিয়ে কোথাও যেতে দেয়নি অভিযুক্তের পরিবার। আমার দেবর ঘটনা শুনে বাড়িতে এসে হাসপাতালে নিয়ে আসার ব্যবস্থা করে। এ ঘটনার পর তার স্বামী বাড়িতে এলে জাহাঙ্গীরের কাছে শুনতে গেলে আমার তলপেটে লাথি মারে। আমি ৪ মাসের অন্তঃস্বত্ত্বা। তিনি এ ঘটনার জড়িত ব্যক্তির দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।
ভিকটিম শিশুটির বাবা বলেন, ঘটনার সময় বাড়িতে ছিলাম না। পরে এসে মেয়ের মায়ের কাছে ঘটনা শুনি। বিষয়টি ধামাচাপা দিতে জাহাঙ্গীরের পরিবারের সদস্যরা বিভিন্ন হুমকি ও ভয়ভীতি দেখায়। আমি রাজমিস্ত্রীর কাজ করি। ফাঁকা বাড়িতে স্ত্রী-মেয়েকে রেখে কাজে যান। থানা-পুলিশ না করতে বলেছে। তারপরও আমি এর বিচার চাই।
কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ধর্ষণের ঘটনায় শুক্রবার দিবাগত রাত ১টার দিকে কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে। ডাক্তারি পরীক্ষার জন্য শিশুটিকে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











