কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৯ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২০ সোমবার
কাল থেকে আন্তর্জাতিক ফ্লাইটে নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে সৌদি
সৌদি আরব আন্তর্জাতিক ফ্লাইটের ওপর আরোপ করা তাদের নিষেধাজ্ঞা আগামীকাল ১৫ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে তুলে নিতে যাচ্ছে। মহামারি করোনাভাইরাসের কারণে ভ্রমণের লাগাম টেনে ধরতে এ স্থগিতাদেশ দেয়ার দীর্ঘ ছয় মাস পর এটা করা হচ্ছে। রোববার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
সুনির্দিষ্ট তারিখের কথা উল্লেখ না করে ওই মন্ত্রণালয় আরো জানায়, সৌদি আরব আগামী বছরের ১ জানুয়ারির পর সৌদি নাগরিকদের ক্ষেত্রে আকাশ, স্থল ও নৌ পথে চলাচলের সকল নিষেধাজ্ঞা তুলে নেবে।
সরকারি সৌদি প্রেস এজেন্সি পরিবেশিত এক বিবৃতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, উপসাগরীয় এ দেশের নাগরিকরা এবং সৌদি নাগরিক না হলেও যাদের দেশটিতে বসবাসের বৈধ অনুমতি বা ভিসা রয়েছে এমন ব্যক্তিরা করোনাভাইরসে আক্রান্ত না হলে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে সৌদি আরবে প্রবেশের সুযোগ পাবে।
সরকারি ও সামরিক কর্মচারি, বিদেশি দূতাবাস কর্মী এবং চিকিৎসার কাজে নিয়োজিত ব্যক্তিরাসহ বিভিন্ন ‘ব্যতিক্রমী শ্রেণীর লোকজনও আগামী ১৫ সেপ্টেম্বর থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পাবে।
মন্ত্রণালয় আরো জানায়, সৌদি আরব পরবর্তীতে পর্যায়ক্রমে উমরাহ পালনের সুযোগ দেয়ার ব্যাপারে একটি পরিকল্পনা ঘোষণা করবে।
দেশটি ইসলামের পবিত্র বিভিন্ন নগরীতে মহামারি করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশংকায় গত মার্চ থেকে বছরজুড়ে উমরাহ পালন স্থগিত ঘোষণা করে। করোনাভাইরাসের কারণে সৌদি আরব গত জুলাইয়ের শেষের দিকে একেবারে স্বল্প পরিসরে হজ পালনের আয়োজন করে। বার্ষিক এ ধর্মীয় অনুষ্ঠানে এ বছর মাত্র ১০ হাজার মুসলিম অংশগ্রহণের সুযোগ পান। গত বছর প্রায় ২৫ লাখ মুসলিম হজ পালন করেছিলেন।
সৌদি আরব গত মার্চে আন্তর্জাতিক ফ্লাইট স্থগিত ঘোষণা করে। এর ফলে বহু নাগরিক বিভিন্ন দেশে আটকা পড়ে।
সৌদি আরবে এ পর্যন্ত ৩ লাখ ২৫ হাজারেরও বেশি মানুষ করোনায় আক্রান্ত এবং ৪ হাজার ২শ’ জনের বেশি লোক এ ভাইরাসে প্রাণ হারিয়েছে।
- নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার
- এবার কার হাত ধরলেন আনা দে আরমাস?
- ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি
- শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে
- এআইয়ের ফাঁদে ভারতীয় লেখক অরুন্ধতী রায়
- উত্তরের জেলা পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভূতি
- রিসোর্টে অগ্নিকাণ্ড: গলার লকেট দেখে স্ত্রীকে শনাক্ত
- সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- আজ ২৮ অক্টোবর জাতীয় চকলেট দিবস
- মনোনয়ন বৈধ, বিনা লড়াইয়ে জয় পাচ্ছেন এলিজা
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের মৃত্যুবার্ষিকী আজ
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- পাহাড়ের অস্থিরতা: রাষ্ট্রপতির তিন জেলা সফর বাতিল
- চীনে শিশুর চেয়ে প্রবীণ বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী
- বুধবার রাজধানীর যেসব মার্কেট ও দোকানপাট বন্ধ
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান









