ঢাকা, সোমবার ২৩, মার্চ ২০২৬ ৪:৩২:৩০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২ দেশের বাজারে সোনার দামে বড় পতন নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ

কাল থেকে আবারও বাড়ছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:২৬ পিএম, ২৩ নভেম্বর ২০১৯ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ছে। প্রতি ভরিতে দাম বাড়ানো হয়েছে এক হাজার ১৬৬ টাকা। আগামীকাল রোববার থেকে সারা দেশে বাড়তি দাম কার্যকর হবে।

এর ফলে এক ভরি ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৫৮ হাজার ২৮।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) আজ শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বৃদ্ধির বিষয়টি জানিয়েছে।

দাম বাড়ানোর কারণ প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশীয় মুদ্রার বিপরীতে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বুলিয়ন মার্কেটে স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে বাজুসের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২৪ নভেম্বর রোববার বাংলাদেশের বাজারে সোনার দর বাড়ানো হয়েছে।

এর আগে জুলাই ও আগস্ট মাসে পাঁচ দফা স্বর্ণের দাম বেড়ে ৫০ হাজার ১৫৫ টাকা থেকে ৫৮ হাজার ২৮ টাকা হয়। তবে গত ১১ সেপ্টেম্বর দাম কমিয়ে প্রতি ভরি ৫৬ হাজার ৮৬২ টাকা হয়েছিল। ফলে আড়াই মাসের মাথায় আবার বাড়ছে স্বর্ণের দাম।

দাম বৃদ্ধি পাওয়ায় রোববার থেকে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২১ ক্যারেট স্বর্ণের দাম ৫৫ হাজার ৬৯৬ টাকা এবং ১৮ ক্যারেট স্বর্ণের ভরি বিক্রি হবে ৫০ হাজার ৬৮০ টাকায়।

তবে সনাতন পদ্ধতির স্বর্ণের দাম একই থাকছে, প্রতি ভরি ২৯ হাজার ১৬০ টাকা। একইভাবে রূপার দাম অপরিবর্তিত থাকবে, ভরি ৯৩৩ টাকা।