ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৫:৪২:৩৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কাল থেকে ’ঢাকা জেলা প্রথম প্রমীলা ফুটবল প্রতিযোগিতা’ শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১০:৪১ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার

আগামীকাল বুধবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ‘ঢাকা জেলা প্রথম প্রমিলা ফুটবল প্রতিযোগিতা-২০১৭।’ ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থা এ টুর্নামেন্টের আয়োজন করেছে।


এ উপলক্ষে আজ মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী ফাহমিদা খানম, সহ-সভানেত্রী কামরুন্নাহার ডানা, নাফিজা খাতুন, সাধারণ সম্পাদিকা ফারহাদ জেসমিন লিটি, টুর্ণামেন্ট কমিটির আহবায়ক রাবেয়া খাতুন ও সদস্য সচিব সৈয়দা মরিয়ম তারেক।


সংবাদ সম্মেলনে সভানেত্রী ফাহমিদা খানম বলেন, প্রথমবারের মত আয়োজিত এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্যই হলো তৃণমূল পর্যায় থেকে সম্ভাবনাময় ও প্রতিভাবন প্রমিলা ফুটবলারদের খুঁজে বের করে তাদের জাতীয় পর্যায়ে খেলার সুযোগ করে দেয়া।

 

তিনি বলেন, ঢাকা জেলার নারীদের খেলাধুলার মান্নোয়নে ঢাকা জেলা মহিলা ক্রীড়া সংস্থা কাজ করে যাচ্ছে। ইতোমধ্যেই চলতি বছর গ্রামীণ খেলার আয়োজন করে বেশ সফলও হয়েছে। তারই ধারাবাহিকতায় এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন।


ধানমন্ডিস্থ সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আগামীকাল বিকেল ৩.০০টায় প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার, এমপি।


প্রতিযোগিতায় ঢাকার ৫টি উপজেলা সাভার, ধামরাই, কেরাণীগঞ্জ, নবাবগঞ্জ ও দোহার হতে ২টি করে ও ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন হতে ২টি করে দলসহ সর্বমোট ১৪টি দল অংশ নিচ্ছে। অংশগ্রহণকারী দলগুলো হলো : সাভার (সবুজ), সাভার (লাল), ধামরাই (লাল), ধামরাই (সবুজ), নবাবগঞ্জ (লাল), নবাবগঞ্জ (সবুজ), কেরাণীগঞ্জ (লাল), কেরাণীগঞ্জ (সবুজ), দোহার (লাল), দোহার (সবুজ), ঢাকা সিটি উত্তর (লাল), ঢাকা সিটি উত্তর (সবুজ), ঢাকা সিটি দক্ষিণ (লাল), ঢাকা সিটি দক্ষিণ (সবুজ)।


জাতীয় দল ও সার্ভিসেস দলের কোন খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ উভয় দলকে ট্রফি ও ব্যক্তিগত পদক ছাড়াও প্রতি খেলায় সেরা খেলোয়াড়কে ট্রফি পদান করা হবে।