ঢাকা, বৃহস্পতিবার ১১, জুন ২০২৬ ১২:২০:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী

আজ থেকে সোনার দাম বেড়েছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০১:৫৮ পিএম, ২৬ জানুয়ারি ২০১৮ শুক্রবার

আজ শুক্রবার থেকে দেশের বাজারে আবারো সোনার দাম বাড়লো। আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে দেশের বাজারেও প্রতি ভরিতে ১ হাজার ৫০০ টাকা পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। 

 

সোনার নতুন এ দর আজ শুক্রবার থেকে কার্যকর হয়েছে। ফলে সোনার দাম ভরিতে ৫২ হাজার টাকা ছাড়িয়ে গেল।

 

আজ থেকে ২২ ক্যারেট (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনা কিনতে প্রতি ভরিতে গুনতে হবে অতিরিক্ত এক হাজার ৫০০ টাকা। ফলে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম পড়বে ৫২ হাজার ২৩৮ টাকা। বৃহস্পতিবার এই মানের প্রতি ভরি সোনা বিক্রি হয় ৫০ হাজার ৭৩৮ টাকায়।

 

বৃহস্পতিবার এসব তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

 

প্রসঙ্গত, এর আগে ১০ জানুয়ারি সোনার দাম বাড়িয়েছিল বাংলাদেশ জুয়েলার্স সমিতি। তখন প্রতি ভরিতে এক হাজার ৪০০ টাকা বাড়ানো হয়েছিল।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় বাজুসের কার্যনির্বাহী কমিটি সর্বসম্মতভাবে ২৬ জানুয়ারি থেকে সোনার নতুন দাম কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে।

 

বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, শুক্রবার থেকে সারাদেশে প্রতি ভরি ২২ ক্যারেট সোনা বিক্রি হবে ৫২ হাজার ২৩৮ টাকায়। বৃহস্পতিবার পর্যন্ত এই সোনার দাম ছিল প্রতি ভরি ৫০ হাজার ৭৩৮ টাকা। ২১ ক্যারেট আর ১৮ ক্যারেট সোনার দামও প্রতি ভরিতে এক হাজার ৫০০ টাকা করে বাড়বে।