কাল দেশে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:১৬ পিএম, ১৫ মার্চ ২০১৯ শুক্রবার
সন্ত্রামী হামলার কারণে সফর বাতিল করে আগামীকাল শনিবার দেশে ফিরছে বাংলাদেশে ক্রিকেট দল৷ স্থানীয় সময় আজ শুক্রবার দুপুরে ক্রাইশ্চচার্চের দু’টি মসজিদে বন্দুকবাজের হামলা এবং স্ট্রিকল্যান্ড স্ট্রিটে গাড়ি বোমা বিস্ফোরণে এখনও পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে৷ এই ঘটনার পরই সফল বাতিলের সিদ্ধান্ত নেয় দুই দেশের ক্রিকেট বোর্ড৷
হেগলে ওভালে কাল শনিবার থেকে তৃতীয় টেস্ট খেলার কথা ছিল নিউজিল্যান্ড ও বাংলাদেশের৷ কিন্তু শুক্রবার দুপুরে নামাজ পড়তে বাংলাদেশ ক্রিকেটাররা ক্রাইশ্চচার্চের আল নূর মসজিদে পৌঁছনোর পর দুই বন্দুকবাজ গুলি ছুঁড়তে থাকে৷ অল্পের জন্য রক্ষা পেলেও আতঙ্কিত হয়ে পড়েন বাংলাদেশ ক্রিকেটাররা৷ এই ঘটনার পরই দেশে ফেরার বিমান ধরার ইচ্ছেপ্রকাশ করেন মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা৷
ক্রাইশ্চচার্চে দু’টি মসজিদ আল নূর ও লিনউড মসজিদ ছাড়াও স্ট্রিকল্যান্ড স্ট্রিট গাড়ি বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এখনও পর্যন্ত মোট ৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে৷ ঘটনার তীব্র নিন্দা করে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী এটিকে নিউজিল্যান্ডের কালো দিন বলে ব্যাখ্যা করেছেন৷
নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের সিইও ডেভিড হোয়াইট জানিয়ে দেন হেগলে ওভালে নিউজিল্যান্ড-বাংলাদেশ সিরিজের তৃতীয় তথা শেষ টেস্ট ম্যাচ বাতিল করা হয়েছে৷ পাশাপাশি ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড৷ হোয়াইট জানান, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে সফর বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই পরিস্থিতিতে খেলা সম্ভব নয়৷ দুই দলের ক্রিকেটাররাই মানসিকভাবে বিপর্যস্ত৷’
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











