কাল বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফাইনাল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:২২ এএম, ২৮ মার্চ ২০১৮ বুধবার
প্রাথমিক স্কুলের ছেলে ও মেয়েদের অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ আগামীকাল বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুপুর ১.৩০টায় শুরু হবে ছেলেদের বঙ্গবন্ধু গোল্ড কাপের ফাইনাল ম্যাচ। বিকেল ৩.৩০ টায় শুরু হবে মেয়েদের অংশগ্রহণে বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ। ফাইনাল শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুটি খেলাই সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।
সারা দেশের প্রথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত দেশের সর্ববৃহৎ এ দুটি টুর্নামেন্টের ফাইনালকে সামনে রেখে পৃথক পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাস্ট্রপতি বাণীতে বলেন, ‘শিশুদের শারীরিক, মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশ শুরু হয় প্রাথমিক শিক্ষা স্তর থেকে। আর শিশুর সুস্থ বিকাশে গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে খেলাধুলা।
খেলাধুলা শিশুদের মাঝে প্রতিযোগিতার মনোভাব এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ ও দায়িত্ববোধ তৈরী করে। এই উপলব্ধি থেকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ২০১০ সাল থেকে স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট’ এবং ২০১১ সাল থেকে বঙ্গবন্ধুর প্রেরণাদাত্রী তার সহধর্মীনির নামে ‘বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট প্রবর্তন করেছে।’
রাষ্ট্রপতি বলেন, এ টুর্ণামেন্টে অংশগ্রহণের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা জাতির পিতা এবং বঙ্গমাতার জীবন ও কর্ম সম্পর্কে আরো অবহিত হওয়ার সুযোগ পাবে এবং তাদের জীবনাদর্শ অনুসরণ করে সুনাগরিক হয়ে গড়ে উঠবে।
বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট বাংলাদেশে ক্ষুদে ফুটবলার তৈরির ক্ষেত্রে অনন্য ভুমিকা পালন করে যাচ্ছে।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাণীতে বলেন, ‘এই দুটি টুর্নামেন্ট প্রথমিক বিদ্যালয়ের শিশুদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলাবোধ অধ্যবসায়, দায়িত্বজ্ঞান, কর্তব্যপরায়ণতা, সহনশীলতা শিখাতে পারে। শিশু-কিশোরদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটে।’
তিনি বলেন, ‘এই টুর্ণামেন্টের মাধ্যমে কোমলমতি শিশুরা দেশের প্রতি বঙ্গবন্ধু ও বঙ্গমাতার ভালবাসা ও আত্মত্যাগ সম্পর্কে জানতে পারবে। তাদের জীবনাদর্শে উজ্জীবিত হয়ে শিশুরা নিজেদের আত্মপ্রত্যয়ী করে গড়ে তুলবে। তৈরী হবে জয়-পরাজয় মেনে নেয়ার মানসিকতা। যার মাধ্যমে শিক্ষার্থীরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। ’
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



