ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ১৭:৫৩:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা ফের গৃহবন্দী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৪৫ পিএম, ২৭ নভেম্বর ২০২০ শুক্রবার

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।

বন্দীদশা থেকে মুক্তির প্রায় দেড় মাসের মাথায় আবারও গৃহবন্দী হলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। গত দুই সপ্তাহ ধরে তিনি বন্দীজীবন কাটাচ্ছেন বলে আজ শুক্রবার সকালে এক টুইট বার্তায় জানান।

দ্য টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, ‘মেহবুবা লিখেছেন, পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেতা ওয়াহিদ পারাকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। পুলওয়ামায় ওয়াহিদ পারার পরিবারের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। কিন্তু বিজেপির সব নেতাকর্মী কাশ্মীরে সর্বত্র যাওয়া আসা করছেন। কিন্তু সমস্যা শুধু আমার ক্ষেত্রেই।’

ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়ায় তার মেয়েকেও গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন মেহবুবা। তিনি লেখেন, ‘এদের নিষ্ঠুরতার কোনো সীমা নেই। ভিত্তিহীন অভিযোগ এনে ওয়াহিদকে গ্রেপ্তার করা হয়েছে। ওর পরিবারকে সমবেদনা জানানোর অধিকারটুকুও আমার নেই। ওয়াহিদের পরিবারের সঙ্গে দেখা করতে চেয়েছিল বলে আমার মেয়ে ইলতিজাকেও গৃহবন্দী করা হয়েছে।’

সংবাদ সংস্থা এএনআই’র বরাত দিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, মেহবুবা মুফতি গৃহবন্দীর অভিযোগ তুললেও পুলিশ জানিয়েছে, নিরাপত্তার কারণে আপাতত তাকে পুলওয়ামায় না যাওয়ার অনুরোধ করা হয়েছে। এই মুহূর্তে তাদের কোথায় রাখা হয়েছে, তা খোলসা করেননি মেহবুবা।