কিউইদের কাছে টি-২০ সিরিজ হারলো হরমনপ্রীতরা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৩ এএম, ৯ ফেব্রুয়ারি ২০১৯ শনিবার
ছবি : সংগ্রহ করা
নাটকীয়ভাবে টি-টোয়েন্টি সিরিজ জিতল নিউজিল্যান্ড। শুক্রবার সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে টানটান উত্তেজনার মধ্যে শেষ বলে জিতল কিউইরা। চার উইকেটে হারাল ভারতকে। একই সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে এগিয়ে গেল ২-০ ব্যবধানে। ফলে, রোববারের ম্যাচ পরিণত হল নিয়মরক্ষায়।
বুধবার ওয়েলিংটনে সিরিজের প্রথম ম্যাচে ২৩ রানে জিতেছিল নিউজিল্যান্ডের নারী ক্রিকেট দল। সিরিজে সমতা ফেরানোর জন্য এদিন জিততেই হত হরমনপ্রীত কৌরের দলকে। কিন্তু ভারতীয় নারী ক্রিকেট দল প্রথমে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে ছয় উইকেট হারিয়ে তোলে ১৩৫ রান। স্মৃতি মন্ধানা ও জেমাইমা রডরিগেজ ছাড়া কেউ দুই অঙ্কের রান পাননি।
স্মৃতি ২৭ বলে করেন ৩৬। আর রডরিগেজ ৫৩ বলে করেন ৭২। যাতে ছিল ছয় বাউন্ডারি ও একটি ওভার-বাউন্ডারি। অধিনায়ক হরমনপ্রীত করেন মাত্র ৫। ৯.৪ ওভারে স্মৃতি যখন ফেরেন, তখন দুই উইকেটে ৭১ রান ছিল বোর্ডে। কিন্তু মিডল অর্ডারের ব্যর্থতায় আটকে যায় ভারত।
রান তাড়ায় নিউজিল্যান্ডকে টানলেন সুজি বেটস। তিনি ৫২ বলে করেন ৬২। কিউই মিডল অর্ডারও একসময় উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। ১০১ রানে তিন উইকেট থেকে ১৩১ রানে ছয় উইকেট হারিয়ে ফেলে তারা। শেষ বলে দরকার ছিল এক রান। যা করতে অসুবিধা হয়নি নিউজিল্যান্ডের।
সিরিজ হারার পর অধিনায়ক হরমনপ্রীত বলেন, বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমরা বড় স্কোর তুলিনি। তবু বোলাররা হাল ছাড়েনি। অন্তত ২০ রান কম উঠেছে আমাদের। ভুলগুলো থেকে শিক্ষা নিতে হবে আমাদের। আরও ভাল খেলতে হবে।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




