কিগালিতে বাংলাদেশি নারীদের অর্জন তুলে ধরবেন দীপু মনি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ পিএম, ১২ জুলাই ২০২৩ বুধবার
সংগৃহীত ছবি
আফ্রিকার সবচেয়ে পরিচ্ছন্ন শহরখ্যাত রুয়ান্ডার রাজধানী কিগালিতে আগামী ১৭ জুলাই তিন দিনব্যাপী উইমেন ডেলিভার-২০২৩ কনফারেন্স বসছে। ওই সম্মেলনে যোগ দিচ্ছে বাংলাদেশও। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিনিধি হয়ে সম্মেলনে যোগ দেবেন শিক্ষামন্ত্রী দীপু মনি। তিনি বাংলাদেশে নারীদের অর্জন তুলে ধরবেন।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, আগামী ১৭-২০ জুলাই কিগালিতে উইমেন ডেলিভার কনফারেন্স হবে। রুয়ান্ডার প্রেসিডেন্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন। আবার দেশটির জেন্ডার অ্যান্ড প্রটেকশন মিনিস্টার বাংলাদেশের শিক্ষামন্ত্রীকে আমন্ত্রণ করেছেন। যেহেতু প্রধানমন্ত্রী যাচ্ছেন না, শিক্ষামন্ত্রী সরকারপ্রধানের প্রতিনিধি হয়ে সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।
মন্ত্রণালয়ের জ্যৈষ্ঠ এ কর্মকর্তা বলেন, সম্মেলনটা খুব গুরুত্বপূর্ণ। ওখানে ৪০ থেকে ৫০ জনের মতো মন্ত্রী থাকবেন। আর বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছয় হাজার প্রতিনিধি সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে। সম্মেলনে মূলত নারী ইস্যুতে কথা হবে। বিশেষ করে নারীদের স্বাস্থ্য, শিক্ষা, মানবাধিকার ও কর্ম সুযোগ নিয়ে আলোচনা হবে।
বলা হচ্ছে, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ রোল মডেল। সম্মেলনে বাংলাদেশ কোন বিষয়গুলো তুলে ধরবে জানতে চাইলে জ্যৈষ্ঠ এ কূটনীতিক বলেন, নারী ইস্যুতে সরকারের অর্জনগুলো তুলে ধরবেন শিক্ষামন্ত্রী। নারীদের কর্ম এমপ্লয়মেন্টে আমরা কীভাবে ভূমিকা রাখছি, নারীদের অধিকারে কীভাবে সেইভগার্ডস করছি; তারপরে নারীদের কীভাবে মেইনস্ট্রিমিং করা হচ্ছে-এ বিষয়গুলো থাকবে। এছাড়া সরকারের বিভিন্ন সেক্টরে নারীরা কীভাবে অবদান রাখছে, নারীদের আমরা কীভাবে ক্লাইমেট ইস্যুতে যুক্ত করছি, শিক্ষাতে করছি; এসব থাকবে। সর্বপরি নারী ইস্যুতে আমাদের যে অর্জন সেটাকে তুলে ধরা হবে।
জানা গেছে, সম্মেলনের বিভিন্ন সেশনগুলোতে যোগ দেবেন দীপু মনি। বিশেষত, শিক্ষামন্ত্রী ক্লাইমেট একশনে নারীদের অংশ নিয়ে একটি সেশনে গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার কথা রয়েছে।
উইমেন ডেলিভার কনফারেন্সে প্রতিপাদ্য ঠিক করা হয়েছে ‘স্পেইস, সলিডারিটি এবং সল্যুশন’। আর সম্মেলনে পাঁচটি উদ্দেশ্য ঠিক করা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে-লিঙ্গ সমতার অগ্রগতিতে সম্মিলিত পদক্ষেপ, বিশ্ব নেতাদের দায়বদ্ধতা, নারী আন্দোলন শক্তিশালীকরণ,যারা নেতৃত্ব দেয় তাদের রিপ্রেইম করা এবং নারীদের জন্য অবস্থান বা স্পেস তৈরি করা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











