কিডনি ভালো রাখতে যা করবেন
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:২৯ পিএম, ৩ আগস্ট ২০২৩ বৃহস্পতিবার
প্রতীকী ছবি
কিডনি ভালো না থাকলে আমাদের স্বাস্থ্য ভালো রাখা সম্ভব নয়। কারণ এটি শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে একটি।
প্রস্রাব তৈরি থেকে শুরু করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ, কিছু জরুরি হরমোন তৈরি এগুলো কিডনিরই কাজ। তাই কিডনি ভালো রাখতে হবে।
বর্তমানে কিডনির সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। বয়স ৪০ পার হওয়ার আগেই অনেকে কিডনির রোগে আক্রান্ত হচ্ছেন। কিডনি ভালো রাখতে কিছু কাজ মেনে চলতে হবে। চলুন জেনে নেওয়া যাক।
ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখুন
কিডনি সুস্থ রাখতে চাইলে রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এটি খুব বেশি কঠিন কাজ নয়। চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খাওয়ার পাশাপাশি জীবনযাপন ও খাবারের তালিকায় কিছু পরিবর্তন আনলেই এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সেইসঙ্গে দিনে ৩০ মিনিট ব্যায়াম করবেন। এসব নিয়ম মেনে চললে সুস্থ থাকা সহজ হবে। কিডনি সুস্থ থাকবে।
ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখুন
হাই ব্লাড সুগার বা টাইপ ২ ডায়াবেটিসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। তাই নিজেকে সুস্থ রাখার জন্য এখনই সচেতন হতে হবে। সেজন্য ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখা জরুরি। কারণ রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে কিডনিকে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। যে কারণে কিডনির নানা সমস্যা দেখা দিতে পারে।
খেয়াল রাখুন খাবারে
কিডনির অসুখ থেকে বাঁচতে চাইলে খাবারের দিকে খেয়াল রাখতেই হবে। সুগার, প্রেশার, কোলেস্টেরলসহ বিভিন্ন সমস্যা নিয়ন্ত্রণে রাখে এমন সব খাবার খেতে হবে। তাজা ফল, শাক-সবজি খেতে হবে। সেইসঙ্গে নিয়মিত হোল গ্রেইন, কম ফ্যাট যুক্ত মাছ, ডিম এবং মুরগির মাংসও খেতে হবে। এতে কিডনি সুস্থ রাখা সহজ হবে।
দিনে আধা ঘণ্টা ব্যায়াম
দিনে আধা ঘণ্টা সময় রাখুন ব্যায়ামের জন্য। হাঁটা, সাইকেল চালানো, জগিং করার মতো অভ্যাসগুলো আপনাকে সুস্থ থাকতে সাহায্য করবে। ফলে সুগার, প্রেশার এবং কোলেস্টরলের মতো সমস্যা থাকবে নিয়ন্ত্রণে। এসব অসুখ নিয়ন্ত্রণে রাখতে পারলে কিডনির রোগ প্রতিরোধ করাও সহজ হবে।
ধূমপান বন্ধ করুন
ধূমপানের ক্ষতিকর দিকের কথা কে না জানে! এটি ডেকে আনতে পারে আপনার মৃত্যুও। শরীরের সব অঙ্গেই এটি ক্ষতিকর প্রভাব ফেলে। কিডনিও রক্ষা পায় না ধূমপানের ক্ষতি থেকে। কিডনি ভালো রাখতে চাইলে এই বদ অভ্যাস যত দ্রুত সম্ভব ত্যাগ করুন। এতে কিডনির পাশাপাশি অনেক রোগ থেকে দূরে থাকতে পারবেন।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য

