ঢাকা, মঙ্গলবার ১০, ফেব্রুয়ারি ২০২৬ ২৩:৩৩:৩৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নারী নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৮ পিএম, ২২ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মরিয়ম আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। রবিবার (২২ ডিসেম্বর) সকালে জেলা সদরের লতিফাবাদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্বামীকে নিয়ে এই বছর হজে যাওয়ার কথা ছিলো মরিয়ম আক্তারের। সেই লক্ষ্যে পাসপোর্ট করাতে যাচ্ছিলেন আঞ্চলিক পাসপোর্ট অফিসে। কিন্তু, তার হজে যাওয়ার স্বপ্ন আর পূরণ হলো না। ঘাতক ট্রাক্টর কেড়ে নিয়েছে তার প্রাণ।

পুলিশ জানায়, কটিয়াদী উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা এবি আলাউদ্দিন তার স্ত্রী মরিয়মকে নিয়ে মোটরসাইকেলে পাসপোর্ট করার জন্য সকালে কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে আসছিলেন। জেলা সদরের লতিফাবাদ এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাপায় ঘটনাস্থলেই মরিয়ম মারা যান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে পাঠায়।

-জেডসি