ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৭:২১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

কিশোরীকে ধর্ষণের অভিযোগে চার বন্ধু গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪২ পিএম, ২৫ জানুয়ারি ২০২০ শনিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে জন্মদিনের কথা বলে ডেকে নিয়ে এক কিশোরীকে দলবেঁধে ধর্ষণের অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)।

শনিবার (২৫ জানুয়ারি) সকালে র‌্যাব-১ এর পোড়াবাড়ি ক্যাম্পে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে এই সব তথ্য জানান ক্যাম্প কমান্ডার আব্দুল্লাহ আল মামুন।

আব্দুল্লাহ আল মামুন বলেন, এ মাসের ১৫ জানুয়ারি জন্মদিনের কথা বলে ওই কিশোরীকে শ্রীপুরে ডেকে নিয়ে এর্নাজি ড্রিংক এর মাধ্যমে নেশা জাতীয় দ্রব্য পান করায় অভিযুক্তরা। পরে হত্যার ভয় দেখিয়ে চার বন্ধু মিলে ধর্ষণ করে। এই সময় ইমরান হাসান সূজন তার মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে তার ফেসবুক আইডিতে আপলোড করে। এই ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে শ্রীপুর থানায় মামলা দায়ের করার পাশাপাশি র‌্যাবের কাছে অভিযুক্তদের গ্রেফতারে সহযোগিতা চান।

র‌্যাব কর্মকর্তা বলেন, অভিযোগের ভিত্তিতে নগরীর রাজবাড়ী এলাকা থেকে এজাহারনামীয় প্রধান আসামি শরীফ হোসেনকে গ্রেফতার করা হয়। পরে পরে ময়মনসিংহের বিভিন্ন এলাকা হতে ইমরান হাসান সূজন, শরিফ উদ্দিন মোল্লাকে গ্রেফতার করা হয়। এই সময় তাদের দেয়া তথ্যমতে ধর্ষণের পরিকল্পনা ও ধর্ষণকারী আহসান ওরফে হাসানকে গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে ৪টি মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়।

-জেডসি