ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ১৪:৪৮:৫৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০ মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা

কিশোরীকে ধর্ষণের পর খুন, ৩ জনের মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৯ পিএম, ৯ জুন ২০২২ বৃহস্পতিবার

ফাইল ছবি

ফাইল ছবি

টাঙ্গাইলে কিশোরীকে অপহরণ করে ধর্ষণের পর খুনের দায়ে ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এ সময় খালাস দেওয়া হয়েছে একজনকে।

বৃহস্পতিবার (৯ জুন) দুপুর ১২টা ২৫ মিনিটে জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন, সৌরভ আহমেদ, মিজানুর রহমান ও কৃষ্ণচন্দ্র দাস। খালাস পাওয়া ব্যক্তি হলেন, মেহেদি হাসান টিটু।

রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) আলি আহম্মেদ এ তথ্য নিশ্চিত করেছেন।