কিশোরী ধর্ষণচেষ্টায় ইউপি সদস্য গ্রেফতার
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৪ এএম, ১০ ডিসেম্বর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে স্থানীয় ইউপি সদস্য সাইদুলকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।
জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের নিজগাঁও গ্রামের খোকন মিয়ার ছেলে রুমন (২১) কোর্ট ম্যারেজের মাধ্যমে কিশোরগঞ্জ সদর থানার এক তরুণীকে (২০) বিয়ে করেন।
গত সোমবার ওই তরুণী ও তার খালাতো বোন (১৭) স্বামীর বাড়িতে গেলে পরিবারের পক্ষ থেকে তাদের আশ্রয় দেওয়া হয়নি। পরে স্থানীয় ইউপি সদস্য সাইদুল আপস-মীমাংসার নামে নানা কৌশল চালালেও ব্যর্থ হন।
সোমবার রাতে তরুণীর খালাতো বোন প্রকৃতির ডাকে বাইরে গেলে ইউপি সদস্য ও তার সহযোগীরা তাকে টেনেহিঁচড়ে পাশের ধানখেতে নিয়ে যান। সেখানে মারধর ও ধর্ষণের চেষ্টা চালানো হলে মেয়েটি অজ্ঞান হয়ে পড়েন। পরদিন সকালে জ্ঞান ফিরলে দুই তরুণী থানায় গিয়ে অভিযোগ করেন।
খবর পেয়ে গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার ও ঈশ্বরগঞ্জ থানার নবাগত ওসি রবিউল আজম ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক সত্যতা পান। পরে ভুক্তভোগীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে ধর্ষণচেষ্টার বিষয়টি নিশ্চিত করে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
ওসি রবিউল আজম জানান, এ ঘটনায় ইউপি সদস্যসহ ৩-৪ জনকে আসামি করে মামলা হয়েছে। ইতোমধ্যে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০











