কিশোর হৃদয় হত্যা মামলায় ৩ জনের ফাঁসি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৭:৫১ পিএম, ২৮ অক্টোবর ২০১৮ রবিবার
কুষ্টিয়ায় আলোচিত স্কুলছাত্র মোতাসসিম বিন মাজেদ ওরফে হৃদয় (১৪) অপহরণ ও হত্যা মামলায় তিন আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক (জেলা ও দায়রা) মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার গফফার খানের ছেলে সাব্বির খান, হাউজিং এ ব্লকের আজম আলীর ছেলে হেলাল উদ্দীন ওরফে ড্যানী ও ভেড়ামারা উপজেলার দশমাইল এলাকার মৃত মোসলেম শেখের ছেলে আবদুর রহিম শেখ ওরফে ইপিয়ার। রায় ঘোষণার সময় সাব্বির খান আদালতে উপস্থিত ছিলেন। বাকি দুই আসামি পলাতক রয়েছেন।
রায় ঘোষণার পর হৃদয়ের মা তাছলিমা খাতুন কান্না জড়িত কণ্ঠে সাংবাদিকদের বলেন, ‘আমি রায়ে খুশি হয়েছি। ন্যায় বিচার পেয়েছি। রাস্তায় ছেলে-মেয়েদের নিয়ে চলতে সমস্যা হয়। আসামির লোকজন ভয়ভীতি দেখায়। পলাতক দুই আসামিকে গ্রেফতার করে দ্রুত রায় কার্যকর করা হয়।’
রায় ঘোষণার পরপরই আসামি সাব্বির খানকে কারাগারে নেয়া হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, কুষ্টিয়া শহরের মোল্লাতেঘরিয়া এলাকার প্রবাসী মাজেদুল ইসলামের ছেলে হৃদয়। সে কুষ্টিয়া জিলা স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ২০১১ সালের ২৩ মে সন্ধ্যায় হৃদয় কলম কাগজ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে না। ২৪ মে তার মা তাছলিমা খাতুন কুষ্টিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে সেটি অপহরণ মামলা হয়। ঘটনার প্রায় সাড়ে চার মাস পর ওই বছরের ৪ অক্টোবর ভোরে ভেড়ামারা নয়মাইল এলাকায় একটি মাঠ থেকে মাটি খুঁড়ে হৃদয়ের গলিত লাশ উদ্ধার করে পুলিশ। তাছলিমা খাতুন ছেলের পরনে থাকা প্যান্ট ও বেল্ট দেখে লাশ শনাক্ত করেছিলেন। এর আগে হেলাল উদ্দিনকে আটক করে পুলিশ। পরে তার দেয়া তথ্য অনুয়ায়ী হৃদয়ের লাশ উদ্ধার করা হয়। জবানবন্দিতে হেলাল জানিয়েছিলেন, হত্যায় তারা তিনজন জড়িত ছিলেন। অপহরণের পর দুই লাখ টাকা মুক্তিপণও নেয়া হয়েছিল। কিন্তু হৃদয়কে হেফাজতে রাখার ঝামেলা হওয়ায় ২৪ মে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি আকরাম হোসেন দুলাল সাংবাদিকদের বলেন, ২৭ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে তিনজন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। এক আসামি জামিনে পলাতক রয়েছেন। আর একজন ঘটনার পর থেকেই পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ


