কুমিল্লায় পৃথক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৭ পিএম, ২৬ মার্চ ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। এর প্রতিবাদে টায়ারে আগুন জ্বালিয়ে এক ঘণ্টা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষুব্ধ জনতা।
মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর এলাকায় রিনা সাহা এবং সকাল নয়টায় চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় মাহমুদা আক্তার ইয়াসমিন নিহত হন।
সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যোগ দিতে সকালে লেগুনাযোগে বাড়ি থেকে স্কুল যাচ্ছিল রিনা সাহা। মোস্তফাপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে লেগুনাটি খাদে পড়লে ঘটনাস্থলেই ওই স্কুলছাত্রী নিহত হয়। আহত হয় আরও পাঁচজন। তাদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
নিহত রিনা সাহা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া গ্রামের লবু সাহার মেয়ে। সে বিজয়পুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।
অন্যদিকে সকাল নয়টার দিকে চান্দিনা উপজেলার কুটুম্বপুর এলাকায় গ্যাসবাহী ট্রাকের চাপায় মাহমুদা আক্তার ইয়াসমিন নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
মাহমুদা চান্দিনা উপজেলার নাজিরপুর গ্রামের মনির হোসেনের মেয়ে। সে কুটুম্বপুর হাইস্কুলের নবম শ্রেণির ছাত্রী।
দুর্ঘটনার পর কুটুম্বপুর স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী বিক্ষিপ্ত হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে এক ঘণ্টার মতো সড়ক অবরোধ করে রাখেন তারা।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল ফয়সল জানায়, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে গ্যাসবাহী ট্রাক চাপা দিলে ঘটনাস্থলে ওই ছাত্রী নিহত হয়। তারপর তারা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
-জেডসি
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত




