ঢাকা, সোমবার ২২, জুন ২০২৬ ২৩:৩৮:১৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায় টেনিস: উইম্বলডনে খেলবেন সেরেনা উইলিয়ামস লেবানন ইস্যুতে ইসরায়েলের সমালোচনায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী তৃণমূল কংগ্রেস থেকে মমতার বিদায়, নতুন চেয়ারম্যান অরূপ রায় চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে

কুমিল্লায় ২ বাসের ধাক্কায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:২৯ পিএম, ২ নভেম্বর ২০২১ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় দুই বাসের ধাক্কায় পিষ্ট হয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় থাকা স্বামী ও স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় অটোরিকশাচালক আহত হয়েছেন।


মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসর বিহড়া ব্রিজ থেকে ২০০ গজ দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন— মনোহরগঞ্জ উপজেলার সাইকচাই গ্রামের মো. রহুল আমীন (৬০) এবং তার  স্ত্রী পারভীন আক্তার (৪৫) ও একই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও নাথেরপেটুয়া ডিগ্রি কলেজের ছাত্রী সায়েম আক্তার (২০)। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হিমাচল ও একুশে নামে দুই যাত্রীবাহী বাস নোয়াখালী থেকে ঢাকা যাচ্ছিল। বেলা পৌনে ১০টার দিকে বিপুলাসর বিহড়া ব্রিজ থেকে ২০০ গজ দক্ষিণে বাসগুলো একে অপরের অভারটেক করছিল। 

এ সময় সামনে থাকা ব্যাটারিচালিত অটোরিকশা বাসের চাকায় দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে তিন অটোরিকশাযাত্রীর মৃত্যু হয়। এ সময় আহত হন চালক। আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মনোহরগঞ্জ থানার নাথেরপেটুয়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. জাফর ইকবাল বলেন, ঘটনাস্থলে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। একটি বাস আটক করা হয়েছে। নিহতদের উদ্ধার করে লালমাই হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।