কুমিল্লায় ৩৭৮টি হাটে পশু বেচাকেনা শুরু আজ
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৬ পিএম, ২১ জুলাই ২০২০ মঙ্গলবার
কুমিল্লায় ৩৭৮টি হাটে পশু বেচাকেনা শুরু আজ
আজ মঙ্গলবার থেকে কুমিল্লার ৩৭৮টি হাটে পশু বেচাকেনা শুরু হচ্ছে। ঈদের আগের দিন পর্যন্ত এসব হাট চলবে। তবে করোনা সংক্রমণ প্রতিরোধে হাটের বিকল্প হিসেবে অনলাইনেও ব্যবস্থা করা হয়েছে পশু ক্রয়-বিক্রয়।
জানা গেছে, কুমিল্লা সিটি করপোরেশন ও সদর উপজেলা এলাকায় ২০টি, সদর দক্ষিণে ২৩টি, লালমাইয়ে একটি, বরুড়ায় ৪১টি, ব্রাহ্মণপাড়ায় ২০টি, নাঙ্গলকোটে ৩২টি, মনোহরগঞ্জে ২১টি, দেবিদ্বারে ৩০টি, চৌদ্দগ্রামে ৩৫টি, লাকসামে ২১টি, দাউদকান্দিতে ২১টি, তিতাসে ১৪টি, হোমনায় ১৮টি, বুড়িচংয়ে ২৫টি, চান্দিনায় ১৫টি, মুরাদনগরে ৩৪টি, মেঘনায় ০৭টি স্থানে বসছে কোরানীর পশুর হাট। ৩৭৮টি কোরবানীর পশুর হাটের মধ্যে স্থায়ী হাট রয়েছে ৩৮টি এবং কোরবানী উপলক্ষে অস্থায়ী হাট বসানো হয়েছে ৩৪০টি। সামাজিক দূরত্ব নিশ্চিতে ইজারাদারদের দূরত্ব বজায রেখে পশুর হাট বসানোর নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন থেকে।
কুমিল্লা জেলায় এ বছর খামারী ও কৃষকরা ২ লাখ ৩১ হাজার ৬৫৪টি পশু পালন করেছেন। কুমিল্লা জেলায় চাহিদা রয়েছে ২ লাখ ২০ হাজার ৩০২টি। কুমিল্লায় কোরবানীর পশুর সংকট পরবে না বলে আশাবাদী প্রশাসন। মানুষের জনসমাগম কমাতে কোরানীর পশু বিক্রি করার জন্য অ্যাপস চালু করেছে জেলা প্রশাসন।
তবে হাটে জনসমাগম হ্রাস এবং স্বাস্থ্য ঝুঁকি এড়িয়ে কীভাবে হাটে ক্রয়-বিক্রয় চলবে জেলা প্রশাসন ইজারাদারদের সেই নির্দেশনাও ইতিমধ্যে দেওয়া হয়েছে।
কুমিল্লা জেলা প্রশাসক আবুল ফজল মীর জানান, কুমিল্লায় কোরবানীর পশুর পর্যাপ্ত মজুদ রয়েছে। করোনা দুর্যোগের কারণে হাটে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করবে জেলা প্রশাসন। বিকল্প হিসেবে অনলাইনে পশু ক্রয় করার জন্য পরামর্শ দেন তিনি।
জেলা প্রশাসক বলেন, ‘অ্যাপস চালু করা হয়েছে। অ্যাপসে পশুর সম্পর্কিত সকল ডেটা সংরক্ষণ রয়েছে। তাই ইচ্ছে করলে পশুর হাটে না গিয়েও ঘরে থেকে পশু ক্রয় করা যাবে।
জেলা প্রািণসম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম বাসসকে বলেন, খামারি ও কৃষকরা ২ লাখ ৩১ হাজার ৬৫৪টি পশু পালন করেছেন। কুমিল্লা জেলায় চাহিদা রয়েছে ২ লাখ ২০ হাজার ৩০২টি। এখন পর্যন্ত কুমিল্লা জেলায় ৬৯ লাখ টাকার পশু অনলাইনে কেনাবেচা হয়েছে।
হাটের নিরাপত্তার বিষয়ে কুমিল্লা জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, সবগুলো হাটে পুলিশি নজরদারি থাকবে। হাটে শৃঙ্খলা রক্ষায় পুলিশের পক্ষ থেকে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হবে।
-বাসস
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা







