কুর্মিটোলা হাসপাতালে ঢুকে পড়লো নিয়ন্ত্রণ হারানো বাস: নিহত ১
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৭ এএম, ২৭ জুলাই ২০২৬ সোমবার
সংগৃহীত ছবি
ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালের প্রধান ফটক ভেঙে একটি যাত্রীবাহী বাস ভেতরে ঢুকে পড়ায় একজন নিহত হয়েছেন। রোববার (২৬ জুলাই) সন্ধ্যার এ ঘটনায় কয়েকজনের আহত হওয়ার তথ্যও দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ক্যান্টনমেন্ট জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. নাজমুল হক।
তিনি বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি কুর্মিটোলা হাসপাতালের প্রধান ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই রফিকুল ইসলাম নামে একজনের মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, নিহত রফিকুল ইসলাম হাসপাতালের পাশের রেডিসন ব্লু হোটেলে স্টোর সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ বলছে, মহাখালীর দিক থেকে আসা প্রজাপতি পরিবহনের বাসটি হাসপাতালের ফটকের সামনে থামার কথা ছিল। তবে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফটকের পাশের গ্যাস নিয়ন্ত্রণ কক্ষের দেয়ালে ধাক্কা দেয়। এতে দেয়াল ধসে পড়ে রফিকুল ইসলাম নিহত হন। আহত হন কয়েকজন। আহতদের উদ্ধার করে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ক্যান্টনমেন্ট থানার এসআই মশিউর রহমান বলেন, চালক কয়েকবার হর্ন দিয়েছিলেন। অন্যরা সরে গেলেও একজন পথচারী মোবাইল ফোনে ব্যস্ত থাকায় গাড়ির নিচে পড়ে যান।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে ,বাসটির ব্রেক বিকল হয়ে দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি জব্দ করা হয়েছে।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল







