ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১:০৪:০৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

কুষ্টিয়ার মিরপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:২৮ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯ শুক্রবার

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। ছবি : সংগৃহীত

গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার। ছবি : সংগৃহীত

কুষ্টিয়ার মিরপুরে আনজেরা খাতুন (৪০) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়িয়া ক্যানেলপাড়ার বাসিন্দা স্বামী নজরুল ইসলাম ওরফে নজুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। আনজেরা নজরুলের প্রথম স্ত্রী বলে জানা গেছে।

আমলা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে গলায় ফাঁস নেওয়া অবস্থায় ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

এএসআই আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলোহের জেরে আত্মহত্যা করেছেন আনজেরা। তবে এটি হত্যা না-কি আত্মহত্যা তা খতিয়ে দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।