কুড়িগ্রামে ২ লাখ মানুষ পানিবন্দি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৫ পিএম, ১৪ জুলাই ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কুড়িগ্রামে ধরলা নদীর পানি বিপদসীমার ৭৫ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া তিস্তা ও দুধকুমার, গঙ্গাধর নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে এ চারটি নদীর অববাহিকার চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ২ লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
বন্যার পাশাপাশি নদী ভাঙনে গৃহহীন হয়ে পড়েছে ৭২৫টি পরিবার। এছাড়া বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, কাঁচা-পাকা রাস্তা, ব্রিজ ও কালভার্টের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় সকল বিভাগকে সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে বাতিল করা হয়েছে ছুটি। খোলা হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ে কন্ট্রোলরুম।
বন্যাকবলিতরা তিনদিন ধরে পানিবন্দি রয়েছেন। ফলে দুর্ভোগ বেড়েছে তাদের। এদিকে তলিয়ে গেছে সবজিসহ আমন বীজতলা। গবাদিপশু নিয়ে বিপাকে পড়েছে মানুষ। এসব চরাঞ্চলের বেশিরভাগ বাড়িতে উঠেছে পানি। ফলে রান্নাবান্না নিয়ে বিপদে পড়েছেন তারা। যোগাযোগের মাধ্যম হয়েছে নৌকা ও কলার ভেলা। নিম্নাঞ্চল ছেড়ে পানি এখন উঁচু এলাকার দিকে ধাবিত হচ্ছে।
রোববার সকালে ধরলা নদীর পানি ২৭ দশমিক ২৫ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নদের পানি চিলমারী পয়েন্টে ২৪ দশমিক ৩৪ সেন্টিমিটার, ব্রহ্মপুত্র নুনখাওয়া পয়েন্টে ২৬ দশমিক ৮৫ সেন্টিমিটার রেকর্ড করা হয়েছে। এছাড়াও বেড়েছে তিস্তা, দুধকুমার, গঙ্গাধরসহ সংকোষ নদীর পানি।
প্লাবিত হয়েছে জেলার নয়টি উপজেলার সবকটি চরাঞ্চল ও নিম্নাঞ্চল। নাগেশ্বরী উপজেলার কচাকাটা, বামনডাঙ্গা, কেদার, বল্লভের খাস, কালিগঞ্জ, নুনখাওয়া নারায়ণপুরসহ বেরুবাড়ি ইউনিয়ন। ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি, বঙ্গসোনাহাট, বলদিয়া ও আন্ধারীঝাড় ইউনিয়নের চরাঞ্চল। এছাড়া কুড়িগ্রামে সদর উপজেলাসহ চিলমারী, রৌমারী, রাজিবপুর উপজেলার সব চরাঞ্চল প্লাবিত হয়েছে। সদর উপজেলার চরযাত্রাপুরের গরুহারা বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পানি ঢুকে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। এদিকে হুমকির মুখে সদরের হলোখানা ইউনিয়নের সারডোব, উলিপুর উপজেলা বজরা ইউনিয়নের চাঁদনির চর বজরায় এবং রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান গ্রামে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে।
এছাড়াও নদ-নদী অববাহিকার সবকটি চরের আমন বীজতলা, পাট, ভুট্টা ও সবজি ক্ষেত নিমজ্জিত হয়েছে। নিচু এলাকার ঘর-বাড়ি ডুবে যাওয়ায় গবাদিপশু নিরাপদ আশ্রয়ে নিয়ে আসা হচ্ছে। এদিকে পানি বাড়ার সাথে সাথে নদ-নদীর ভাঙন তীব্র রূপ ধারণ করেছে।
কুড়িগ্রাম জেলা বন্যা কন্ট্রোলরুম সূত্রে জানা যায়, জেলার ৯ উপজেলার ২৮ হাজার ১৮২টি পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। নদী ভাঙনে ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে ৭২৫টি পরিবার। ইতোমধ্যে বন্যা কবলিত উপজেলাগুলোয় ৫০ মেট্রিকটন চাল, নগদ দুই লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এছাড়াও সাড়ে ৪০০ টন চাল ও ৫ লাখ ৭৫ হাজার টাকা মজুদ রয়েছে। বন্যা পরিস্থিতি মোকাবেলায় জরুরিভিত্তিতে আরো এক হাজার মেট্রিকটন জি আর চাল, ২০ লাখ টাকা এবং ১০ হাজার প্যাকেট শুকনো খাবার বরাদ্দ চাওয়া হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা পারভীন জানান, বন্যা মোকাবেলার জন্য সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে। বন্যার্তদের জন্য এ পর্যন্ত ৫০ মেট্রিকটন চাল, ২ লাখ ২৫ হাজার টাকা ও ২ হাজার শুকনো খাবারের প্যাকেট উপজেলা পর্যায়ে বণ্টন করা হয়েছে। মজুদ আছে ১৫০ মেট্রিকটন চাল ও ৩ লাখ টাকা।
-জেডসি
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে










