কুড়িয়ে পাওয়া বোমায় কবজি হারালো শিশু
আপডেট: ১১:২৬ এএম, ৯ আগস্ট ২০১৫ রবিবার
স্টাফ করেসপন্ডেন্ট, উইমেননিউজ২৪.কম, যশোর : যশোরের অভয়নগরে কুড়িয়ে পাওয়া বোমা বিষ্ফোরণে শিশু অনিকের এক হাতের কব্জি উড়ে গেছে। গুরুতর আহত হয়েছে ৪ শিশু।
রোববার সকাল ৮টার দিকে অভয়নগরের নওয়াপাড়ায় তাল কুড়াতে যায় শিশু আশিষ (৬), ফাতেমা (৮), অনিক (১০) ও মুন্না (১১)। সেখানে তারা একটি ব্যাগে চারটি বস্তু দেখতে পেয়ে খেলনা ভেবে হাতে তুলে নিতে তিনটির বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হয় সেই ৪ শিশু। বিস্ফোরণে এক হাতের কব্জি উড়ে যায় অনিকের।
আহত শিশুদের একজন বলে, তারা তাল কুড়াতে গিয়ে জর্দার কৌটার মত কৌটা দেখতে পেয়ে হাতে তুলে নেয়। কৌটার মুখ খোলার সঙ্গে সঙ্গে কিছু বুঝে ওঠার আগেই সেগুলো বিস্ফোরিত হয়ে যায়।
আহত অনিকের বাবা উইমেননিউজকে বলেন, পুকুর পাড়ের তাল গাছের নিচে ভুসি দিয়ে জর্দার কৌটাগুলো ঢাকা ছিলো। শিশুরা বুঝতে পারেনি। কৌতুহলের বসে তারা কৌটাগুলো হাতে নিলে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নওয়াপাড়া স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। খুলনা মেডিকেল কলেজে হাসপাতালের চিকিৎসক পলাশ কুমার দে বলেন, আহত সেই ৪ শিশুকে হাসেপাতালে আনার সঙ্গে সঙ্গে প্রাথমিক চিকিৎসা করে রক্তপাত বন্ধ করা হয়েছে।
যে শিশুটির হাতের কবজি উড়ে গেছে তাকে অপারেশন থিয়েটারে রাখা হয়েছে। এখন শিশুগুলো কিছুটা শঙ্কামুক্ত আছে।
কারা এই বোমা খোলা যায়গায় ফেলে রেখেছে এ নিয়ে তদন্ত করে দোষীদের শাস্তির দাবি করেছে স্থানীয়রা।
০৯.০৮.২০১৫
- রাজধানীর সড়কে যেন গর্তের রাজত্ব, প্রতিদিন দুর্ভোগে লাখো মানুষ
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ফাইনালে গুরু-শিষ্য মুখোমুখি
- বৃষ্টির প্রভাবে সবজির দামে ঊর্ধ্বগতি, স্থিতিশীল মাছ-মাংসের দাম
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- স্মার্টফোনের ডিসপ্লে পরিষ্কারের সময় ভুলেও যা করবেন না
- এভারকেয়ার হাসপাতালে চাকরির সুযোগ
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- আফগানিস্তানে জাতিসংঘ মিশনের প্রধান হলেন বাংলাদেশের রাবাব ফাতিমা
- ৮ জেলায় বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত
- সাম্য ও সম্প্রীতির বার্তা নিয়ে আজ রথযাত্রা
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- জুলাই শহীদ দিবস আজ
- ইংল্যান্ডকে বিদায় করে ফাইনালে আর্জেন্টিনা
- ঢাবিতে নৃত্য উৎসব ‘ঘনঘটা ২’
- কর্মসংস্থান ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, ৬০ শতাংশই নারী
- গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক নারীকে মুক্তি দিল ইরান
- নাতনীর মরদেহ নিয়ে ফেরার পথে প্রাণ গেল নানীর
- ইংল্যান্ড অধিনায়ককে উদ্দেশ করে পরীমনির ফেসবুক পোস্ট ভাইরাল
- ৬ মাসে ২৩৮ শিশু-কিশোরীসহ ৪০৪ জনকে ধর্ষণ: এইচআরএসএস
- ছয় মাসে ৩৮৩ সাংবাদিক নির্যাতন-হয়রানির শিকার: এইচআরএসএস
- ফাইনালের আগে ফিফার শাস্তির মুখে পড়তে পারে আর্জেন্টিনা