কুয়েত মৈত্রী হলের সেই প্রাধ্যক্ষ সাময়িক বরখাস্ত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৪ পিএম, ৩০ মার্চ ২০১৯ শনিবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে অপসারিত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাবেক প্রাধ্যক্ষ শবনম জাহানকে এবার একাডেমিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আমাদের বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জানান, বৃহস্পতিবার (২৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি এক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
নাম না জানানোর শর্তে বিশ্ববিদ্যালয়ের একজন সিন্ডিকেট সদস্য জানান, কুয়েত মৈত্রী হলের ভোট কারচুপির ঘটনায় বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষক শবনম জাহানের সম্পৃক্ততা পাওয়া গেছে।
এদিকে, ওই সিন্ডিকেট সভায় কুয়েত মৈত্রী হলের ভোট কারচুপির ঘটনার অধিকতর তদন্তে অধ্যাপক খন্দকার বজলুল হককে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত ১১ই মার্চ ডাকসু নির্বাচনের সময় সিলমারা ব্যালট হাতেনাতে ধরা পড়ায় বিক্ষোভে ফেটে পড়েন কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে তাৎক্ষণিক প্রাধ্যক্ষ শবনম জাহানকে পদ থেকে অপসারণ করে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের শিক্ষিকা অধ্যাপক মাহবুবা নাসরিনকে স্থলাভিষিক্ত করে পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।
-জেডসি
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



