ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:৩৯:৪৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

কূটনীতিকে শুধু রাজনৈতিক নয়, অর্থনৈতিক স্তরে নিতে হবে

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:১১ পিএম, ২ এপ্রিল ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এখনকার কূটনীতি শুধু রাজনৈতিক নয়, এটা এখন অর্থনৈতিক কূটনীতির স্তরে নিতে হবে। দূতাবাসগুলোতে এমন নির্দেশনা দেওয়া আছে।

রোববার (২ এপ্রিল) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান সংক্রান্ত জাতীয় স্টিয়ারিং কমিটির দ্বিতীয় বৈঠকে এসব কথা বলেন।

এসময় শেখ হাসিনা বলেন, আমাদের নতুন কর্মসংস্থানের ক্ষেত্র ও নতুন দেশ (কর্মী পাঠানোর জন্য) খুঁজে বের করতে হবে। আমরা এমন ধরনের প্রশিক্ষণের (শ্রমিকদের জন্য) ব্যবস্থা করব যা একটি দেশের প্রয়োজন।

দেশে বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠানোর জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাঠালে অনেক সময় টাকা বেহাতও হয়ে যায়। তাই বৈধ পথে টাকা পাঠালে সবার জন্যই ভালো।

শেখ হাসিনা বলেন, যারা দালাল ধরে বিদেশ যাচ্ছেন তারাই বিপদে পড়ছেন। প্রশিক্ষণ নিয়ে যারা বিদেশ যাচ্ছেন, তাদের এ ধরনের বিপদের সম্মুখীন হতে হচ্ছে না।

সরকার ইতোমধ্যে কয়েকটি নতুন দেশে কর্মী পাঠানো শুরু করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের দক্ষ জনশক্তি পাঠাতে হবে এবং সে জন্য কর্মীদের বহুমুখী প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। আমরা যদি যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে জনশক্তি পাঠাতে পারি, তাহলে অর্থনৈতিক স্বচ্ছলতা অর্জনের বড় সুযোগ রয়েছে আমাদের।

প্রবাসী শ্রমিকরা যেন ভালো থাকে ও বৈধ উপায়ে রেমিট্যান্স পাঠাতে উৎসাহিত হয় সে বিষয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।