কূটনীতিক আনারকলির ঘটনা তদন্তে কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৫৭ এএম, ৪ আগস্ট ২০২২ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ফেরত আনা বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত আচরণের বিষয়ে তদন্ত কমিটি গঠন করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
সচিব মাশফি বিনতে শামসকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়। বুধবার (৩ আগস্ট) থেকে ওই কমিটি প্রাথমিক তদন্ত শুরু করেছে। প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং শুরু হতে পারে।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে ইন্দোনেশিয়া সরকারের অনুরোধে আনারকলিকে প্রত্যাহার করা হয়।
নিষিদ্ধ মাদক মারিজুয়ানা আছে এমন খবরের ভিত্তিতে জাকার্তায় বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন কাজী আনারকলির বাসায় গত ৫ জুলাই অভিযান চালায় ইন্দোনেশিয়ার আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় আনারকলিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হলেও পরে ছেড়ে দেয়া হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি জানার পরপরই আনারকলিকে বাংলাদেশে এক সপ্তাহের মধ্যে ফিরে আসার আদেশ জারি করে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসন অনুবিভাগের মহাপরিচালক ডি এম সালাহ উদ্দিন মাহমুদ জানিয়েছেন, ঘটনার ১০ দিন পর ১৫ জুলাই কূটনীতিক আনারকলি দেশে ফিরে এসেছেন।
তিনি সময় সংবাদকে আরও জানান, শিষ্টাচার ও তার দায়িত্বের সঙ্গে অসঙ্গতিপূর্ণ আচরণের অভিযোগে তাকে জাকার্তা থেকে ঢাকায় বদলি করা হয়েছে। পাশাপাশি ওই কর্মকর্তা বিদেশে কর্মকালের স্বাভাবিক সময়ও এরইমধ্যে পার করেছেন।
কাজী আনারকলি পররাষ্ট্র ক্যাডারের ২০তম ব্যাচের কর্মকর্তা। জানা গেছে, একজন নাইজেরিয়ান নাগরিকের সঙ্গে যৌথভাবে ওই বাসায় থাকতেন তিনি।
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল











