কৃষকদের আশার আলো দেখাচ্ছে ক্যাপসিকাম
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৪ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০২৫ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
জয়পুরহাটের সবজির সুনাম দেশজুড়ে। নতুন নতুন সবজি চাষের মধ্যে ক্যাপসিকাম চাষেও পরিচিতি বেড়েছে। ধান, গম ও আলু চাষ করে যেখানে লোকসান হতো; সেখানে ক্যাপসিকাম চাষ করে সফল এক চাষি। এক সময়ের ফুটপাতে ডাব বিক্রেতা আব্দুর রশিদ বর্তমানে সফল কৃষি উদ্যোক্তা। বাণিজ্যিকভাবে ক্যাপসিকাম চাষ করে সবার নজর কেড়েছেন তিনি। স্থানীয় কৃষি বিভাগও মনে করছে, ব্যক্তিগত এ উদ্যোগ উত্তরাঞ্চলের কৃষকদের অনুপ্রাণিত করবে।
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধনতলা গ্রামের আব্দুর রশিদ জাগো নিউজকে জানান, প্রায় ২০ বছর ধরে ঢাকায় বাবার সাথে ফুটপাতে ডাব বিক্রি করতেন। আড়াই বছর আগে ইউটিউব দেখে বাড়িতে এসে শুরু করেন কমলা বাগানসহ নানা জাতের ফসল। বর্তমানে ১ একর জমিতে মালচিং পদ্ধতিতে ক্যাপসিকাম চাষ করছেন।
আব্দুর রশিদ বলেন, ‘পোকা দমনে ব্যবহার করেছি হলুদ ফাঁদ ও ফেরোমন ফাঁদ। জমিতে প্রয়োগ করেছি গোবর ও কিছু পরিমাণে সার। এসব ব্যবহার করায় ক্যাপসিকামের প্রচুর ফলন হয়েছে। কোনো প্রকার রাসায়নিক ব্যবহার না করায় এখন উৎপাদিত ক্যাপসিকাম বিষমুক্ত।’
তিনি বলেন, ‘১ বিঘা জমিতে সব মিলিয়ে খরচ হয়েছে ১ লাখ টাকা। এখন পর্যন্ত বিক্রি করেছি ৩ লাখ টাকার বেশি। বাকি সময়ে আরও প্রায় ৫ লাখ টাকা বিক্রি হওয়ার আশা করছি।’
কৃষক কালাম বলেন, ‘প্রথমবার ক্যাপসিকাম চাষ করে ব্যাপক লাভবান হয়েছেন আব্দুর রশিদ। রমজানে বাজারজাত করতে পারলে আরও লাভবান হতেন। আগামী বছর আব্দুর রশিদের পাশাপাশি অনেক কৃষক ক্যাপসিকাম চাষের সিদ্ধান্ত নিয়েছেন।’
ধনতলা গ্রামের কৃষক আজিজুল ইসলাম বলেন, ‘অন্য ফসলের চেয়ে রশিদ ভাইয়ের ক্যাপসিকাম অনেক ভালো হয়েছে। আমি এ বছর করলা লাগানোর চিন্তা করেছিলাম। তবে এখন সিদ্ধান্ত পরিবর্তন করলাম। আমিও এবার ১ বিঘা জমিতে ক্যাপসিকাম লাগাবো।’
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- ঈদ কেনাকাটায় জমজমাট ‘দেশী দশ’, ভিড় ক্রেতাদের
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- আনন্দ-ভোগান্তি মিলিয়ে রাজধানী ছাড়ছে মানুষ
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- জাতির পিতার জন্মদিন আজ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া






