কৃষক ও পাখির জন্য গ্রামবাসীর ভালোবাসা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৯ পিএম, ১২ অক্টোবর ২০২২ বুধবার
ফাইল ছবি
কৃষক ও বাবুই পাখি বাঁচাতে গ্রামবাসী পাঁচ হাজার তালের বীজ রোপন করেছেন। এছাড়া লাগিয়েছেন ওষুধি গাছ। মঙ্গলবার কুমিল্লা বরুড়া উপজেলার ভবানীপুর ইউনিয়নের খটকপুর থেকে এগার গ্রাম সড়কসহ কয়েকটি সড়কের পাশে পাঁচ হাজার তালের বীজ রোপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান, উপ-সহকারী কৃষি অফিসার মোঃ গোলাম সারওয়ার ভূইয়াসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
ভবানীপুর ইউনিয়নের খটকপুর গ্রামে গিয়ে দেখা যায়, কেউ রোপন করছেন নিম, অর্জুন, হরতকি, জাম। আবার কেউ কেউ তালের বীজ রোপন করছেন। তালের বীজ ও গাছের চারা রোপনের সময় পুরো গ্রামজুড়ে ছিলো উৎসবের আমেজ। সবার চোথে মুখে খুশির নআমেজ। ওষুধি গাছ আর তাল গাছে ভরে উঠবে এই এলাকা।
ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান বলেন, সম্প্রতি মানুষ তাদের ঘরবাড়ি তৈরি করতে গিয়ে প্রচুর তাল গাছ কেটেছে। এতে করে বজ্রপাত বেড়েছে। মারা যাচ্ছে এলাকার কৃষকরা। তাই মাঠে যেন কৃষক বজ্রপাতে মারা না যায় তাই বজ্রনিরোধক হিসেবে পাঁচ হাজার তালের বীজ রোপণ করেছি। এছাড়াও তাল গাছ যে শুধু বজ্রনিরোধক শুধু তাই নয়, তাল গাছে বাসা তৈরি করে কৃষককের বন্ধু বাবুই পাখি। বাবুই পাখি কীটপতঙ্গ খেয়ে কৃষককের ফসল রক্ষা করে।
উপ-সহকারী কৃষি অফিসার মোঃ গোলাম সারওয়ার ভূইয়া বলেন, আমরা ওষুধি গাছের চারা ও তালের বীজ লাগানোর পাশাপশি স্থানীয় কৃষক ও গ্রামবাসীর সাথে মতবিনিময় করেছি। আমরা বলেছি, গাছ লাগানো সহজ। তবে তা রক্ষণাবেক্ষণ সহজ নয়। চেয়ারম্যান মোঃ খলিলুর রহমান সাহেব উদ্যোগ নিলেও এগুলো রক্ষায় সবাইকে ভূমিকা নিতে হবে।
বরুড়া উপজেলা কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম বলেন, আমরা চাই ভবানীপুর ইউনিয়ন পরিষদের চেয়াম্যান খলিল সাহেবের মত অন্য জনপ্রতিনিধিরাও এগিয়ে আসুক। অন্যরা যদি গাছের চারা ও বীজ রোপনে উদ্যোগী হয় কৃষি বিভাগ থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- ঢাকাসহ সারা দেশে টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, আন্দোলনে সংসদ অচল
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা



