ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ২২:২০:৪৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

কৃষ্ণার পা কেড়ে নেয়া বাসচালক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৯ পিএম, ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলামোটরে বাস চাপায় বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক কৃষ্ণা রায় চৌধুরীর পা হারানোর ঘটনায় প্রধান আসামি বাসচালক মোরশেদকে গ্রেপ্তার করেছে পিবিআই ঢাকা মেট্রো (উত্তর)। রোববার রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পিবিআই সূত্রে জানা গেছে।

রাজধানীর বাংলামোটরে ট্রাস্ট ট্রান্সপোর্টের বেপরোয়া বাসের ধাক্কায় ২৭ আগস্ট পা হারান ফুটপাথে দাঁড়িয়ে থাকা এই নারী। দুর্ঘটনার পর পালিয়ে যায় বাসটির চালক ও হেল্পার।

ঘটনার পর ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসকে ক্ষতিপূরণের প্রস্তাব দেয়া হয়। কিন্তু বাস কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করায় মামলা করেন বাসচাপায় পা হারানো বিআইডব্লিউটিসি কর্মকর্তা কৃষ্ণা রায় চৌধুরীর স্বামী রাধে দেব চৌধুরী। ২৮ আগস্ট (বুধবার) বিকেলে তিনি হাতিরঝিল থানায় মামলাটি দায়ের করেন।

গুরুতর আহত অবস্থায় কৃষ্ণাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। কৃষ্ণার বাসা পুরান ঢাকার টিকাটুলী এবং তার এক ছেলে ও এক মেয়ে আছে। তিনি এখন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (নিটোর) চিকিৎসাধীন আছেন।

-জেডসি