কেউ সিনেমাটি দেখতে যাবেন না, মমতার হুঁশিয়ারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৭ মার্চ ২০২২ বৃহস্পতিবার
ফাইল ছবি
বলিউডের সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘দ্য কাশ্মীর ফাইলস’। গেলো ১১ মার্চ ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তির পর বিতর্কে জড়ালেও দর্শকমহলে বেশ প্রশংসা কুড়াচ্ছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সিনেমাটির প্রশংসা করেছেন। আসামের মুখ্যমন্ত্রী সিনেমাটি দেখতে অর্ধ দিবস সরকারি ছুটি ঘোষণা করেছেন। এদিকে সেই সিনেমাটি 'না দেখতে' কড়া হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
বুধবার (১৬ মার্চ) বিধানসভায় স্বরাষ্ট্র দপ্তরের বাজেট বক্তৃতায় সিনেমাটি প্রসঙ্গে তিনি বলেন, 'কেউ সিনেমা দেখতে যাবেন না। ভাইরাল ভিডিও দেখবেন না। সিনেমায় যা দেখায়, তা কখনোই সত্যি নয়। তাই সেগুলো বিশ্বাস করবেন না। এগুলো সব বানানো। সিনেমা সিনেমাই। কোনও দিন সত্যি হবে না।' যদিও সেই বক্তব্যে তিনি একবারের জন্যও সিনেমাটির নাম উল্লেখ করেননি। তবে তিনি যে ‘দ্য কাশ্মীর ফাইলস’-কেই ইঙ্গিত করেছেন সেটি স্পষ্ট।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আরও বলেন, 'ওদের অনেক টাকা, তাই টাকা খরচ করে এসব বানায়। দেখবেন না, বিশ্বাসও করবেন না।'
বিবেক অগ্নিহোত্রী পরিচালিত সিনেমাটি বলিউডের বেশ কিছু রেকর্ড ভেঙে দিয়েছে। বিজেপি শাসিত রাজ্যগুলোতে সিনেমাটি করমুক্ত করা হয়েছে। তবে সোশ্যাল মিডিয়ার একটি বড় অংশ সিনেমাটিকে ‘বিজেপির ছবি’ হিসেবে তকমা দিয়েছেন।
প্রসঙ্গত, নব্বই দশকে কাশ্মীরি পণ্ডিতদের কাশ্মীর থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। যা এখনও বড় ক্ষত হয়ে আছে। ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমায় সেই চিত্রই তুলে ধরা হয়েছে। এতে মিঠুন চক্রবর্তী, অনুপম খের, পল্লবী জোশির মতো অভিনেতাদের দেখা গেছে।
সূত্র: হিন্দুস্তান টাইমস
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা










