কেক বিক্রি করেই জ্যোতির মাসে আয় ২৫ হাজার টাকা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১২ পিএম, ৫ সেপ্টেম্বর ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
এক সময়ের মোবাইল কোম্পানিতে চাকরি করলেও এখন পরিবারকে সময় দিয়ে হাতের তৈরি কেক বিক্রি করে প্রতি মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় করছেন দিনাজপুরের নারী উদ্যোক্তা জয়তুন নাহার জ্যোতি। তার বাড়ি দিনাজপুর শহরের পাহাড়পুরে। স্বামী-সংসার ও দুই সন্তান নিয়ে এখন ভালই আছেন এই গৃহিণী।
দিনাজপুর সরকারি কলেজ থেকে গ্র্যাজুয়েশন শেষ করার পর একটি মোবাইল কোম্পানিতে চাকরি জীবন শুরু করেন। পাঁচ বছর চাকরি করার পর স্বামী ও দুই সন্তানকে সময় দিতে মোবাইল কোম্পানির চাকরিটি নিয়মিত করা সম্ভব হচ্ছিল না। তাই এক সময় মোবাইল কোম্পানির চাকরি ছেড়ে দিয়ে কেক তৈরির প্রশিক্ষণ গ্রহণ শেষ করেন জ্যোতি।
এরপর আর পিছু তাকাতে হয়নি জ্যোতিকে। এখন প্রতিদিন অনলাইন ও অফলাইনে বিভিন্ন ধরনের কেক এর অর্ডার নেয়া হয়। বিভিন্ন ভেলিভারি প্রতিষ্ঠিানের কর্মীদের দ্বারা কেক এর অর্ডার-সরবরাহ করা হয়। নির্ধারিত তারিখের নির্ধারিত সময়ের মধ্যে জম্ম দিন, বিবাহ বার্ষিকীসহ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের কেক সরবরাহ করা হয়। এতে করেই প্রতিমাসে ২০ থেকে ২৫ হাজার টাকা আয় হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে জ্যোতির পেজ ‘কেক টাউন’ ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।
এই নারী উদ্যোক্তা জ্যোতি বলেন, আত্মবিশ্বাস, অদম্য ইচ্ছা, মনোবল মানুষকে লক্ষ্যে পৌঁছে দিতে পারে। আমি ঘর সংসার সামলিয়ে নিজেই কেক বানিয়ে বিক্রি করে মাসে ২০/২৫ হাজার আয় করছি।
তিনি আরও বলেন, কেক ব্যবসা ও পেজকে দাঁড় করাতে সহায়ক শক্তি হিসেবে কাজ করেছে অনলাইন ফেসবুক গ্রুপ ‘দিনাজপুর গার্লস ক্লাব’। গ্রুপের এডমিন আফরিন মৌ ও আফরোজ মাহমুদ বন্যার অনুপ্রেরণা ও দিকনির্দেশনা ছিল।
জ্যোতি আরও জানান,পরিববারের জন্য সুস্বাদু ও ভেজালমুক্ত কেকের চাহিদা পূরণে মূলত কেক তৈরি শেখা। পরে দিনাজপুর গার্লস ক্লাব গ্রুপ, নিজের ফেসবুক প্রোফাইলে এসব পোস্ট করে, ক্রেতাদের ব্যাপক সাড়া পেতে থাকি। যদিও চাকরি প্রতি দুর্বলতা প্রথম থেকেই, অনলাইনে কেক বিজনেসের মাধ্যমে চাকরি না করার যে আফসোস সেটা কেটে গিয়েছে।
নারী উদ্যোক্তা সম্পা দাস মৌ বলেন, আমাদের দিনাজপুরে অনেক নারী উদ্যোক্তা এখন স্ব স্ব প্রতিভা দিয়েই এগিয়ে আসছে । তার অন্যতম জ্যোতি। সে তার কেক আইটেম নিয়ে অনেক দূর এগিয়ে যাবে। ইতিমধ্যে সে অনলাইন ও অফলাইনে অনেক এগিয়ে গিয়াছে।
দিনাজপুর বিসিক উপ মহাব্যবস্থাপক আমজাদ হোসেন বলেন , দিনাজপুরে ক্ষুদ্র কুটির শিল্প ওই বেকার যুবক-যুবতীদের প্রশিক্ষণ প্রদান করে আসছে এবং প্রশিক্ষণ শেষে স্বল্প পরিসরে এমন নারী পুরুষ উদ্যোক্তাদের স্বল্প সুদে ঋণের ব্যবস্থাও করা হয়।
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- তিন দিনব্যাপী লালন স্মরণানুষ্ঠান শুরু আজ
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- পূজায় লোভনীয় নানা পদ
- ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই, বাড়তে পারে গরম
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন
- চীন দেশ ও রবীন্দ্রনাথ ঠাকুর: অধ্যাপক ডং ইউ ছেন
- বিশ্ববাজারে আরও কমল তেলের দাম
- দুর্গাপূজায় ছুটির আমেজ, স্কুল ১০ ও কলেজে ১৬ দিন
- রাজধানীর ফুটপাত হকারমুক্ত করা এক বিরাট চ্যালেঞ্জ
- আজ বিশ্ব বিড়াল দিবস: চাই মমতা ও নিরাপদ আশ্রয়
- অবসর নেওয়ার আগে দলে ফিরতে চান জাহানারা
- আজ মহাষষ্ঠী, সারা দেশে শুরু শারদীয় দুর্গোৎসব
- নারী শিশুসাহিত্যেক সংখ্যা: ‘কিশোর লেখা’র অনন্য আয়োজন
- যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলা, ৩ শিশুসহ নিহত ৪
- বাজারে স্বস্তি নেই, চড়া দামে সবজি-চাল-ডাল
- নিউইয়র্কের আদালতে অভিযোগ, নির্দোষ দাবি মাদুরো দম্পতির
- আজ মহাসপ্তমী
- তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা না কমার অভাস
- ছুটির দিনেও দূষণের কবলে ঢাকা, বিশ্বে তৃতীয়
- শাড়িকাণ্ডে তানজিন তিশার জামিনের মেয়াদ বাড়ল

