কেনিয়ায় বন্যা ও ভূমিধসে নিহত ১৯৪
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ৭ মে ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
টানা ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে পূর্ব আফ্রিকার দেশ কেনিয়ায় ১৯৪ জন মারা গেছেন। এছাড়া বন্যার কারণে বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিতে বাধ্য হয়েছেন আরো লক্ষাধিক মানুষ। বুধবার এই তথ্য জানিয়েছে দেশটির সরকার।
কেনিয়ার আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময় থেকেই কেনিয়ায় ভারী বৃষ্টি শুরু হয়। তারপর টানা বৃষ্টির কারণে অনেক স্থানে ভূমিধসের মতো ভয়াবহ ঘটনা ঘটে। এছাড়া আগামী কয়েক সপ্তাহেও এই ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।
কেনিয়া সরকারে মুখপাত্র সাইরাস ওগুনা টুইট করে জানিয়েছেন, বিগত তিন সপ্তাহের এই বন্যায় এক লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ফলে মহামারি করোনার বিস্তার ঠেকাতে নেয়া পদক্ষেপগুলো নানা জটিলতায় পড়েছে। এরইমধ্যে করোনায় দেশটিতে ২৪ জন প্রাণ হারিয়েছেন।
কেনিয়া সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত মানুষকে খাবার ও পানীয় সরবরাহ করা হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। করোনার বিস্তার রোধে এসব মানুষের মধ্যে মাস্ক বিতরণের নির্দেশ দেয়া হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়কে। তবে এমন পরিস্থিতিতে কীভাবে করোনার বিস্তার ঠেকানো যাবে তা নিয়ে বেড়েছে উদ্বেগ।
-জেডসি
- ঢাকার ছয় রুটে কাল থেকে চলবে ছয় কোম্পানির বাস
- আজ এইচএসসি ও সমমানের ফল প্রকাশ, জানবেন যেভাবে
- গোমতীর তীরে নজরুলের প্রেম, বিরহ ও অমর সৃষ্টির গল্প
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- ডিআরইউর শিশু-কিশোর সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬২
- ময়মনসিংহে শুরু হচ্ছে দুই দিনব্যাপী লোকজ সাংস্কৃতিক মেলা
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাংলাদেশসহ ১০ দল নিয়ে আইসিসির নতুন টুর্নামেন্ট
- বিশ্ববাজারে প্রতি ব্যারেল তেলের দাম ১১৫ ডলার ছাড়াল
- তবলা বাজিয়ে রেকর্ড গড়ল আড়াই বছরের স্বরশ্রী
- দেশের ছয় বিভাগে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা
- মেঘ সরলেই পঞ্চগড়ের আকাশে কাঞ্চনজঙ্ঘা
- দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরি কত?
- বাবার স্মৃতির পথে, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ প্রাঙ্গণে
- জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী
- প্রধানমন্ত্রীর বিমানে যান্ত্রিক ত্রুটি, ৪ সদস্যের তদন্ত কমিটি
- হামে প্রাণ গেল ২ শিশুর, মোট মৃত্যু সাড়ে ১২০০ ছাড়ালো
- ঢাকার বাতাস আজও অস্বাস্থ্যকর, দূষণে ১২তম
- বাজারে শীতের সবজির আগমন, স্বস্তি নেই সব পণ্যে
- শনিবারের মধ্যে সরকারি বাসার ভাড়াটিয়া সরানোর নির্দেশ