কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১২৪ বাংলাদেশি শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৪ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস পেলেন ১২৪ বাংলাদেশি শিক্ষার্থী। কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিল যৌথভাবে এ সম্মাননা দিয়েছে।
জানা যায়, জুন-২০২৫ সিরিজের কেমব্রিজ পরীক্ষায় অসাধারণ কৃতিত্বের জন্য দেশের ১২৪ জন শিক্ষার্থীকে সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর র্যাডিসন ব্লু হোটেলে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের ইন্টারন্যাশনাল এডুকেশন গ্রুপ ও ব্রিটিশ কাউন্সিলের যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘আউটস্ট্যান্ডিং কেমব্রিজ লার্নার অ্যাওয়ার্ডস (ওসিএলএ)’ অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হয়।
জুন ২০২৫ কেমব্রিজ পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সাফল্য উদযাপন করতেই এ অনুষ্ঠান আয়োজন করা হয়। বিশ্বব্যাপী ৪০টিরও বেশি দেশে এ অ্যাওয়ার্ড প্রদান করে কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশন। প্রতিষ্ঠানটি ১৬০ বছরের বেশি সময় ধরে আন্তর্জাতিক পরীক্ষা ও মূল্যায়ন পরিচালনা করে আসছে।
‘টপ ইন দ্য ওয়ার্ল্ড,’ ‘হাই অ্যাচিভমেন্ট,’ ‘টপ ইন কান্ট্রি,’ ও ‘বেস্ট অ্যাক্রোস,’ এই চারটি ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়। এ বছর বাংলাদেশের ১২৪ জন পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীর মধ্যে ৯৪ জন পেয়েছে ‘টপ ইন দ্য ওয়ার্ল্ড’ অ্যাওয়ার্ড, যারা নির্দিষ্ট বিষয়ে বিশ্বে সর্বোচ্চ নম্বর পেয়েছে। এ ছাড়া, দেশে সর্বোচ্চ নম্বর পাওয়ায় ৪১ শিক্ষার্থী পেয়েছে ‘টপ ইন বাংলাদেশ’ অ্যাওয়ার্ড।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের বাংলাদেশের কান্ট্রি লিড সারওয়াত রেজা। স্বাগত বক্তব্যে তিনি শিক্ষার্থীদের সাফল্যের প্রশংসা করেন। পরবর্তী পর্বে ভিডিও বার্তা দেন কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রড স্মিথ। ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর মার্টিন ডসন দেশের শিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্যের সহায়তার অঙ্গীকার এবং দুই দেশের সম্পর্ক আরও দৃঢ় করার প্রতিশ্রুতি তুলে ধরে বক্তব্য প্রদান করেন।
ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের রিজিওনাল ডিরেক্টর (সাউথ এশিয়া) বিনয় শর্মা বলেন, কেমব্রিজ লার্নাররা আমাদের সব কার্যক্রমের প্রাণস্বরূপ। শিক্ষাক্রম প্রণয়ন ও পাঠদান থেকে শুরু করে মূল্যায়ন, প্রতিটি ধাপই আমরা এমনভাবে ডিজাইন করি, যেন শিক্ষার্থীরা তাদের পূর্ণ সম্ভাবনা কাজে লাগিয়ে সাফল্য অর্জন করতে পারেন। জুন ২০২৫-এর পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের এই অসাধারণ সাফল্যের জন্য আমরা আন্তরিক অভিনন্দন জানাই।
ব্রিটিশ কাউন্সিলের এক্সামস ডিরেক্টর বাংলাদেশ ম্যাক্সিম রেইম্যান বলেন, সব কৃতী শিক্ষার্থীরা যারা অসাধারণ এ সাফল্য অর্জনে নিষ্ঠা, উচ্চাকাঙ্ক্ষা ও মানসিক দৃঢ়তার প্রমাণ দিয়েছেন তাদের আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই। কেমব্রিজ ইন্টারন্যাশনাল এডুকেশনের সঙ্গে অংশীদারিত্বের মাধ্যমে পরীক্ষা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। নানা উদ্ভাবনী পদ্ধতি কাজে লাগিয়ে নেওয়া এ পরীক্ষা শিক্ষার্থীদের জন্য সম্ভাবনার দ্বার খুলে দেয়, শিক্ষকদের মানোন্নয়নে সহায়তা করে এবং কৃতীদের সাফল্যকে স্বীকৃতি প্রদান করে।
এ ছাড়া, অনুষ্ঠানে কয়েকজন সফল কেমব্রিজ অ্যালামনাই বক্তব্য দেন। বুয়েট শিক্ষার্থী রিজক আমিন খান, আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ শিক্ষার্থী সামিহা শেহমীম খান এবং বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম কলেজের সাবেক শিক্ষার্থী ফ্লাইট লেফটেন্যান্ট হিশাম তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় ছিল একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন।
অনুষ্ঠানে অসামান্য অ্যাকাডেমিক সাফল্যের স্বীকৃতিস্বরূপ মর্যাদাপূর্ণ পুরস্কার বিতরণ করা হয়। এ পর্বে শিক্ষার্থীদের মধ্যে ‘হাই অ্যাচিভমেন্ট’ ও ‘টপ ইন কান্ট্রি’ অ্যাওয়ার্ড প্রদান করেন ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ডিরেক্টর অব অপারেশনস জুনায়েদ আহমেদ এবং কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের অ্যাকাডেমিক অ্যাডভাইজর জুলিয়েট গোমেজ।
পরে টপ ইন কান্ট্রি পুরস্কার প্রদান করেন কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের রিজিওনাল ডিরেক্টর ফর ইন্টারন্যাশনাল এডুকেশন (সাউথ এশিয়া) বিনয় শর্মা এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিন।
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







