ঢাকা, বুধবার ১১, ফেব্রুয়ারি ২০২৬ ১:০৪:৪০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪ ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫ রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু

কেরানীগঞ্জে কারখানায় আগুন: নিহতের সংখ্যা বেড়ে ৯

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৪৫ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

রাজধানীর কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৯ জন শ্রমিকের মৃত্যু হলো।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ভোর থেকে সকাল পর্যন্ত তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- ইমরান (১৮), বাবুল (৩২), রায়হান (১৬), খালেক (৩৫), সালাউদ্দিন (৪৫), জিনারুল ইসলাম (৩২)  সুজন (১৯), আলম (৩৫), জাহাঙ্গীর (৫৫) ও জাকির।

ঢামেক বার্ন ইউনিটের আবাসিক সার্জন (আরএস) ডা. আরিফুল ইসলাম নবীন বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার রাত থেকে আজ (বৃহস্পতিবার) সকাল পর্যন্ত অগ্নিদগ্ধদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বুধবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টা ৩৫ মিনিটে কেরানীগঞ্জের ওই প্লাস্টিক কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত ৩০ জনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালের বার্ন উইনিটে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে ৮ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেলে। নিহত বাকি একজন ঘটনাস্থলেই মারা যান।

-জেডসি