ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ৩:০৫:১৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কে হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট!

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৭:১২ পিএম, ৪ নভেম্বর ২০২০ বুধবার

কে হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট

কে হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। প্রতি মুহূর্তে বদলাচ্ছে ফলাফল। নির্বাচনের ফলাফল প্রকাশ শুরু হওয়ার পর দেখা যাচ্ছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন খানিকটা এগিয়ে। অন্যদিকে, রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পও তার কাছাকাছিই রয়েছেন। এদিকে দুপক্ষই দাবি করছে জয়ের। প্রশ্ন দেখা দিয়েছে কে হচ্ছেন আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট!

জানা গেছে, অনেক রাজ্যে এখনো ভোট গণনা চলছে এবং অনেকগুলো সুইং স্টেটে এখনো ফল ঘোষণা করা হয়নি। যদিও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার প্রতিদ্বন্দ্বী জো বাইডেন- দুজনই দাবি করেছেন যে তারা জয়ের পথে আছেন।

এ পর্যন্ত যা হলো তার কিছু নিচে তুলে ধরা হলো:

• প্রেসিডেন্ট হওয়ার পথে ২৭০টি ইলেক্টোরাল ভোটের লড়াইয়ে এখন পর্যন্ত জো বাইডেন পেয়েছেন ২৩৮টি আর ডোনাল্ড ট্রাম্প ২১৩টি। তবে এ নির্বাচনের ফল সম্ভবত নির্ধারিত হবে লাখ লাখ পোস্টাল ব্যালট গণনার পরেই।

• তীব্র লড়াই চলছে ব্যাটলগ্রাউণ্ড পেনসিলভানিয়া, মিশিগান ও উইসকনসিনে। ফল জানতে কয়েকদিন সময়ও লাগতে পারে।

• হোয়াইট হাউজে এক বক্তৃতায় কোনো প্রমাণ ছাড়াই নিজেকে জয়ী ঘোষণা করে মিস্টার ট্রাম্প পোস্টাল ভোট প্রতারণার অভিযোগ করে তা নিয়ে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ার চ্যালেঞ্জ দিয়েছেন।

• তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স আগেই কোনো জয় ঘোষণা করতে রাজী হননি এবং বলেছেন সব বৈধ ভোট গণনা করা হবে।

• বাইডেন ক্যাম্পেইন টিম গণনার অপেক্ষায় থাকা পোস্টাল ভোট নিয়ে বৈধতার যে অভিযোগ তুলেছেন মিস্টার ট্রাম্প তাকে ‘নজিরবিহীন ও অসত্য’ আখ্যায়িত করেছে।

• ডেলাওয়ারে বাইডেন তার সমর্থকদের বলেছেন শেষ ভোট গণনা না হওয়া পর্যন্ত সব শেষ হয়ে যায়নি এবং তিনি জয়ের পথে আছেন।

• রেকর্ড সংখ্যক ভোটার এবার ভোট দিয়েছেন। ওয়াশিংটন ডিসি সহ বিভিন্ন জায়গায় ট্রাম্প বিরোধী প্রতিবাদ দেখা গেছে।

সূত্র: বিবিসি