কোকাকোলা-ম্যাকডোনাল্ডস বর্জনের তীব্র ডাক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩০ এএম, ৮ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
ইউক্রেনে চলছে রাশিয়ার আগ্রাসন। এর বিরুদ্ধে জনমত গড়ে উঠছে। খোদ রাশিয়ার শত শত মানুষও এই যুদ্ধ থামাতে বলছেন। প্রতিবাদে তারা নেমে আসছেন রাস্তায়। বিশ্বের বিভিন্ন দেশ একের পর এক নিষেধাজ্ঞা জারি করছে রাশিয়ার বিরুদ্ধে। টেক জায়ান্ট থেকে ফুড জায়ান্ট বিভিন্ন কোম্পানি রাশিয়ায় তাদের পণ্য বিক্রি বন্ধ করছে। এসব তৎপরতার মাধ্যমে চেষ্টা চলছে আগ্রাসী দেশটিকে একঘরে করার।
এই যখন পরিস্থিতি তখন ইউক্রেনে রুশ আগ্রাসনের ১৩তম দিনেও দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রভিত্তিক ফুড জায়ান্ট ম্যাকডোনাল্ডস এবং জনপ্রিয় কোমল পানীয় কোকাকোলা। বিষয়টি নিয়ে তীব্র নিন্দার ঝড় বয়ে যাচ্ছে বিশ্বব্যাপী।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কোম্পানি দুটিকে সমালোচনা করে ধুয়ে দিচ্ছেন সাধারণ মানুষ। বয়কট ম্যাকডোনাল্ডস ও বয়কট কোকাকোলা হ্যাশট্যাগ টুইটারের ট্রেন্ডিংয়ে উঠে এসেছে সোমবার (৭ মার্চ)।
বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নেটিজেনরা ম্যাকডোনাল্ডস ও কোকাকোলার পণ্য বর্জনের ডাক দিচ্ছেন। বিষয়টি নিয়ে বিবিসি ম্যাকডোনাল্ডস ও কোকাকোলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
সর্বশেষ হিসাবে রাশিয়ায় ম্যাকডোনাল্ডসের ৮৪৭টি শাখা আছে বলে বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
কেএফসি, পেপসি, স্টারবাকস, বার্গার কিংসের মতো জনপ্রিয় প্রতিষ্ঠান ইতোমধ্যে রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সও রাশিয়ায় তাদের কার্যক্রম স্থগিত করেছে। অন্যদিকে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক রাশিয়ায় লাইভ স্ট্রিমিং ও নতুন কনটেন্ট আপলোড স্থগিতের ঘোষণা দিয়েছে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা










