কোচিং–বাণিজ্য: ৩০ শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দুদকের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ২০ জানুয়ারি ২০১৯ রবিবার
ছবি: সংগৃহীত
কোচিং বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে রাজধানীর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ৩০ জন শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে ভর্তি সংক্রান্ত অনিয়মের অভিযোগে গঠিত হয়েছে একটি তদন্ত কমিটি।
রবিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) এক অভিযানে অভিযোগের সত্যতার প্রমাণ পাওয়ায় সংস্থাটির আভিযানিক দলের নির্দেশে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করে স্কুল কর্তৃপক্ষ।
দুদক হটলাইনে (১০৬) অভিযোগ পাওয়ার পরিপ্রেক্ষিতে ওই স্কুলে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক মো. জাভেদ হাবীব এবং উপ-সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়ার সমন্বয়ে গঠিত একটি দল।
সরেজমিন পরিদর্শনে দুদক টিম দেখতে পায়, উক্ত বিদ্যালয়ের শিক্ষকগণ ২০১৭ সালে কোচিং করাবেন না, এই মর্মে অঙ্গীকারনামা প্রদান করা সত্বেও নীতিমালা ভঙ্গ করে শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য করছেন। দুদক টিমের নির্দেশে তাৎক্ষণিকভাবে এ অনিয়মের সাথে জড়িত ৩০ জন শিক্ষকের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ জারি করা হয়।
অভিযানকালে দুদক টিম দেখতে পায় যে, নবম শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় বেশ কয়েকটি বিষয়ে অকৃতকার্য হওয়া সত্বেও একজন শ্রেণিশিক্ষক তাদের দশম শ্রেণিতে ভর্তি করার উদ্যোগ গ্রহণ করেছেন। দুদক টিমের উপস্থিতিতে এ অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
এর আগে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল ও কলেজে ভিআইপি কোটাকে সামনে রেখে ভর্তি বাণিজ্যের অভিযোগ খতিয়ে দেখতে গত ১৭ জানুয়ারি দুদকের একটি দল উক্ত স্কুলে অভিযান চালায়।
দুদক টিম প্রাথমিকভাবে অভিযোগের সত্যতার প্রমাণ পায়। এ বিষয়ে অধিকতর যাচাই চলমান রয়েছে।
এ প্রসঙ্গে এনফোর্সমেন্ট টিমের সমন্বয়ক দুদকের মহাপরিচালক (প্রশাসন) মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, ভর্তি এবং কোচিং বাণিজ্য সংক্রান্ত যাবতীয় অভিযোগ দুদক গভীরভাবে পর্যবেক্ষণ করছে। দুদকের তৎপরতায় শিক্ষা সংক্রান্ত অভিযোগসমূহে দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-জেডসি
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার







