ঢাকা, বৃহস্পতিবার ১২, ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৭:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: দেশজুড়ে ভোটগ্রহণ শুরু রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ

কোটালীপাড়ায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:১৭ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ডহরপাড়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবারের এই ঘটনায় নিহত শিশুরা হলো- ফাতেমা খানম (৪) ও কোহেলী রায় (৪)।  ফাতেমা খানম ডহরপাড়া গ্রামের কালাম মৃধার মেয়ে ও কোহেলী রায় একই গ্রামের সুরেশ রায়ের মেয়ে।

স্থানীয়রা জানায়, দুপুরে ওই দুই শিশু বাড়ির পাশের পুকুর পাড়ে খেলা করছিল। কিছুক্ষণ পর বাড়ির আশপাশে কোথায়ও শিশু দুটিকে না পেয়ে পুকুরে সন্ধান চালায়  পরিবারের লোকজন। পরে পুকুর থেকে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডা. নাজমুল হুদা মিঠু বলেন, স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসার আগেই শিশু দুটির মৃত্যু হয়েছে।

-জেডসি