কোটি টাকা মূল্যের তক্ষকসহ এক পাচারকারী আটক
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৪৭ পিএম, ১৯ এপ্রিল ২০১৯ শুক্রবার
ছবি: ইন্টারনেট
কোটি টাকা মূল্যের তক্ষকসহ আঙ্গুর মিয়া নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদরের কলেজ মোড় থেকে তাকে আটক করা হয়। ৪৫ বছর বয়সী আঙ্গুর মিয়া নাসিরনগর উপজেলার ধনকুড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, আঙ্গুর মিয়া হবিগঞ্জের মাধবপুরের তেলিয়াপাড়া থেকে ৭৫ হাজার টাকায় তক্ষকটি কিনে কোটি টাকায় বিক্রির উদ্দেশে ঢাকায় নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
নাসিরনগর থানার এএসআই রিপন চক্রবর্তী জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দিয়ে আটককৃত আঙ্গুর মিয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তক্ষক কি? আর কেনই বা একটি তক্ষক কোটি টাকায় বিক্রি হয়?
বিরল প্রজাতির বন্যপ্রাণী তক্ষক। নানা কারণেই এই বিরল বন্যপ্রাণীটির দাম আকাশছোয়া। আর তাই বিরল এই বন্যপ্রাণীটি রয়েছে পাচারকারীদের অন্যতম প্রধান লক্ষ্য হিসেবে।
বিএসএফের গোয়েন্দাবাহিনী ও বনদপ্তর জানায়, পশ্চিমবঙ্গের মালদহকে করিডর বানিয়ে বাংলাদেশ থেকে চীন, সিঙ্গাপুর চলে যাচ্ছে তক্ষক। ডুয়ার্স তথা উত্তরবঙ্গের জঙ্গলে কড়াকড়ির জেরে মালদহকে গ্রিন করিডর বানিয়ে কোটি কোটি ডলারের ব্যবসা করছে তক্ষক পাচারকারীরা।
এসব পাচারকারীদের আটকে অভিযান চালানো হচ্ছে। আটকও হচ্ছে দু’একজন। সেই সাথে পাচারকারীরা প্রতিনিয়ত তাদের পাচারের কৌশল পাল্টাচ্ছে। নতুন নতুন কৌশল বেছে নিচ্ছে বলেও বিএসএফের গোয়েন্দাবাহিনী ও বনদপ্তরের কর্মকর্তার।
চীনের পরম্পরাগত ওষুধ নির্মাতাদের বিশ্বাস, তক্ষকের শরীরে চিরযৌবন এবং প্রজনন শক্তিবর্ধক ক্ষমতা থাকে। সে কারণেই গ্রামবাংলার জঙ্গলে টিকিটিকির মতো প্রাণীটি কোটি কোটি টাকায় চীন, সিঙ্গাপুর, মালয়েশিয়াতে বিক্রি হয়ে যাচ্ছে। প্রায় একই কারণে ভারতের বিভিন্ন এলাকা থেকে কচ্ছপের হাড় বাংলাদেশে পাচার হচ্ছে। বিপন্ন প্রজাতির প্রাণীর দেহাংশ পাচারে মালদহ করিডর হয়ে ওঠায় বিএসএফ এবং বনদপ্তরের কর্তারা যথেষ্টই উদ্বিগ্ন।
বিএসএফের আইজি (দক্ষিণবঙ্গ) বলেন, প্রাণীপাচার ঠেকাতে বাড়তি সতর্কতা নেয়া হয়েছে। বনদপ্তর ও একাধিক নিরাপত্তা সংস্থার সঙ্গে যৌথভাবে কার্যকরী পদক্ষেপ নেয়া হচ্ছে।
টিকিটিকির মতো ছোট প্রাণীটি রংবেরঙের হয়ে থাকে। অসমিয়া ভাষায় একে তক্ষক বলা হয়। বাংলাতেও সেই নামে পরিচিত। একে ঘিরে চীন, মালয়েশিয়া, সিঙ্গাপুর সহ বেশকিছু দেশে অদ্ভুত রহস্যময় কিছু বিশ্বাস জড়িয়ে আছে। চীন দেশে মনে করা হয় তক্ষক ড্রাগন থেকে উৎপন্ন হয়েছে। তাই এতে চিরযৌবন ও প্রজনন ক্ষমতাবর্ধক শক্তি থাকে। চীনের পরাম্পরা চিকিৎসা ব্যবস্থায় তাই তক্ষককে ওষুধ হিসেবে ব্যবহার করা হয়।
জিনসেং নামে একটি ঔষধি গাছের সঙ্গে তক্ষককে জুস করে খাওয়া হয়। এই বিশ্বাসের জেরে চীন, সিঙ্গাপুরের মতো দেশে একেকটি পূর্ণবয়স্ক তক্ষক কোটি টাকায় বিক্রি হয়। ডুয়ার্স, আসামের জঙ্গল থেকে এই প্রাণী পাচারে কড়াকড়ি তৈরি হওয়ায় এবার পাচারকারীদের নজর বাংলাদেশের জঙ্গলের দিকে পড়েছে। বাংলার জঙ্গলেও এই তক্ষক প্রচুর পরিমাণে পাওয়া যায়। সেখান থেকেই এই তক্ষক সংগ্রহ করে মালদহকে করিডর করে চীনে পাঠিয়ে দিচ্ছে পাচারকারীরা।
সম্প্রতি মালদহে দু’টি ঘটনায় পাঁচটি পূর্ণবয়স্ক তক্ষক বিএসএফ এবং বনদপ্তরের যৌথ অভিযানে ধরা পড়ে। তারপরেই তদন্তে উঠে আসে নতুন করিডরের তথ্য। বাংলাদেশ থেকে কালিয়াচক, হবিবপুর, পুরাতন মালদহের সীমানা দিয়ে তক্ষক মালদহে চলে আসছে। তারপর ট্রেন বা সড়ক পথে কলকাতা হয়ে চীনে সেগুলি পাড়ি দিচ্ছে।
-জেডসি
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস




