কোভিড মোকাবেলায় চীনা প্রদেশে জরুরি অবস্থা জারি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:০২ পিএম, ১৩ জানুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস নিয়ন্ত্রণে চীনের হেইলংজিজিয়াং প্রদেশে জরুরি অবস্থা জারি করা হয়েছে। বুধবার এ ঘোষণা দেয়া হয়। প্রদেশটিতে ৩ কোটি ৭০ লাখেরও বেশি লোক বাস করে।
গত বছর ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ঘটে। এরপর দেশটি কঠোরভাবেই করোনায় নিয়ন্ত্রণে সক্ষম হয়। কিন্তু সম্প্রতি করোনার বিস্তার বেড়ে যাওয়ায় স্থানীয়ভাবে লকডাউনসহ ভ্রমণ নিষেধাজ্ঞার মতো কঠোর পদক্ষেপ নেয়া হচ্ছে।
দেশটির উত্তরাঞ্চলের প্রায় ২ কোটিরও বেশি লোক বর্তমানে লকডাউনের আওতায় রয়েছে।
উত্তরপূর্বাঞ্চলীয় হেইলংজিজিয়াং প্রদেশের সরকার জরুরি অবস্থা ঘোষণা করে। ভীষণ দরকার না পড়লে প্রদেশ না ছাড়তে এবং সভা সমাবেশ না করতে জনগণকে বলা হয়েছে।
বুধবার প্রদেশটিতে ২৮ জন করোনা রোগী শনাক্ত হওয়ার কর্তৃপক্ষ এ উদ্যোগ নেয়।
চীনে আগামী মাসে নতুন চন্দ্র বছর উদযাপিত হবে। এ সময়ে প্রচুর লোক ভ্রমণ করে। তাই অন্য দেশের তুলনায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কম হলেও উৎসবকালে এর বিস্তার যেন ব্যাপক না হয় ওই লক্ষে তা নিয়ন্ত্রণে দেশটি এখনই কঠোর পদক্ষেপ নিচ্ছে।
চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন বলছে, দেশটিতে বুধবার নতুন করে ১১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর অধিকাংশই হোবেই প্রদেশের গুচ্ছ সংক্রমণের অন্তর্ভূক্ত।
-জেডসি
- শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- মাইকেল মধুসূদন দত্তের ১৫৩তম মৃত্যুবার্ষিকী আজ
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর
- দেশের বেশকিছু অঞ্চলে ফের ভূমিকম্প অনুভূত
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- আর্জেন্টাইন ফুটবলারের স্ত্রী ও দুই সন্তানের মরদেহ উদ্ধার
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু










