ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ০:০১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কোভিড-১৯: এবার পর্তুগালে কারফিউ

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৪ পিএম, ৮ নভেম্বর ২০২০ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

করোনাভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় সোমবার থেকে দেশের অধিকাংশ এলাকায় কারফিউ জারি করছে পর্তুগাল। শনিবার জরুরি কেবিনেট বৈঠক শেষে প্রধানমন্ত্রী এন্তোনিও কোস্টা এক ঘোষণায় এই কথা বলেন।

মহামারির কারণে জরুরি অবস্থা জারির একদিন পর কারফিউ বলবতের ঘোষণাটি এল। দেশটিতে অক্টোবর মাসের প্রথম থেকে প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছিল।

দেশটির প্রধানমন্ত্রী এন্তোনিও কোস্টা বলেন, এর আগে যে কঠোর লকডাউন আরোপ করা হয়েছিল আবারো সে পদক্ষেপ এড়াতে কারফিউ জারি করাই প্রয়োজনীয় পদক্ষেপ। জনসংখ্যার প্রায় ৭০ শতাংশের ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে বলেও তিনি জানান।

-জেডসি