ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৫:২৩:৩০ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

কোভিড-১৯ মোকাবিলায় সফল শ্রীলঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫১ পিএম, ১১ মে ২০২০ সোমবার

কোভিড-১৯ মোকাবিলায় সফল শ্রীলঙ্কা

কোভিড-১৯ মোকাবিলায় সফল শ্রীলঙ্কা

শ্রীলঙ্কা সফলভাবে কোভিড-১৯র মোকাবিলা করছে। এক তুলনামূলক গবেষণায় দেখা গেছে করোনা নিয়ন্ত্রণে এই ক্ষুদ্র দ্বীপ দেশটির পারফরম্যান্স সবচেয়ে ভাল।

এই গবেষণা করেছেন ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস আমহার্স্টের দুজন ভারতীয় অধ্যাপক, দীপঙ্কর বসু ও প্রিয়াঙ্কা শ্রীবাস্তব।

শ্রীলঙ্কাতে কোভিড মোকাবিলায় গুরুত্বপূর্ণ দায়িত্বে আছেন সেনা কমান্ডার, লে: জেনারেল সভেন্দ্র সিলভা।

তিনি জানাচ্ছেন, "যদিও আমাদের প্রথম রোগী শনাক্ত হয় মার্চের ১১ তারিখে, আমরা কিন্তু কোভিড টাস্ক ফোর্স গড়ে তুলেছিলাম জানুয়ারির ২৬ তারিখেই।"

"উহান থেকে তখনই আমরা ৩৪জন ছাত্রকে বিশেষ বিমানে ফিরিয়ে আনি, তাদের জন্য বিশেষ কোয়ারেন্টিন সেন্টার তৈরি করে আর্মি।"

"এখন আমাদের দেশের তিন চতুর্থাংশ এলাকা লকডাউনের বাইরে, সেখানে সব কিছুই স্বাভাবিকভাবে চলছে।"

"আমরা দেশবাসীকে সামাজিক দূরত্ব বজায় রাখার গুরুত্ব বোঝাতে পেরেছি, বেস্ট প্র্যাকটিস অব মেডিসিন বোঝাতে পেরেছি।"

শ্রীলঙ্কায় শিক্ষার হার খুব বেশি, সেটা মানুষকে বোঝানোর ক্ষেত্রে দারুণ কাজে এসেছে।