ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ২:৫৩:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

কোমায় কিম জং, ক্ষমতা তুলে দিয়েছেন বোনের হাতে!

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৪ পিএম, ২৪ আগস্ট ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং- উন কোমায় রয়েছেন। গুরুতর অসুস্থতার কারণেই বোন কিম ইয়ো জংয়ের হাতে ক্ষমতাও তুলে দিয়েছেন কিম। এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন দক্ষিণ কোরিয়ার এক সাবেক কূটনীতিক।

কিম জং- উনের স্বাস্থ্যের বিষয়ে গুঞ্জন এটাই প্রথম নয়। এর আগেও তার স্বাস্থ্য নিয়ে গণমাধ্যমে আলোচনা হয়েছে। পরে অবশ্য তা স্রেফ গুজব বলে প্রমাণিত হয়েছে।

রবিবার ফক্স নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিউ ইয়র্ক পোস্ট অনুসারে, দক্ষিণ কোরিয়ার প্রয়াত রাষ্ট্রপতি কিম দায়ে-জংয়ের সাবেক
সহযোগী চ্যাং সং-মিন দেশটির মিডিয়াতে এমন চাঞ্চল্যকর দাবি করেছেন। চ্যাং জানিয়েছেন, কিম কোমাতে আছেন, ‘তবে তার জীবন শেষ হয়নি।’ উত্তর কোরিয়ার ৩৬ বছর বয়সী নেতা তার কর্তৃত্বের কিছু অংশ তার ছোট বোনসহ তার নিকটতম সহযোগীদের কাছে অর্পণ করেছেন- দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার এমন রিপোর্টের পরদিনই চ্যাং এমন দাবি করলেন।

তার দাবি, ‘সম্পূর্ণ উত্তরসূরী নির্বাচনের কাজ এখন শেষ হয়নি। তাই দীর্ঘমেয়াদে শূন্যতা রক্ষা করতে না পারায় কিমের বোন ইয়োকে সামনে আনা হচ্ছে।’

এদিকে, কিম জং উনের অসুস্থতার খবর ছড়িয়ে পড়ায় তৎপর হয়ে উঠেছে পিয়ং ইয়ংও। গত কয়েক মাসে নিজেদের দেশের রাষ্ট্রপ্রধানের বেশ কয়েকটি ছবি প্রকাশ করেছে তারা। সেইসঙ্গে দাবি করা হচ্ছে, উত্তর কোরিয়ার শাসক সম্পূর্ণ সুস্থ আছেন।

তবে দক্ষিণ কোরিয়ার সাবেক এই কূটনীতিকের দাবি, পিয়ং ইয়ংয়ের পক্ষে প্রকাশ করা ওই সব ছবি ভুয়া। বাস্তবে কিম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমের দাবি, সম্প্রতি দেশের অর্থনৈতিক পরিস্থিতি পর্যালোচনায় বৈঠকে বসেছিলেন কিম। ওই বৈঠকে দেশবাসীকে পোশ্য কুকুর সরকারের হাতে তুলে দেয়ার জন্য তিনি নির্দেশ দিয়েছিলেন।

-জেডসি