কোরবানি ঈদের পূর্ব প্রস্তুতি
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৯ পিএম, ৮ জুলাই ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বছর ঘুরে আবারও চলে এসেছে পবিত্র ঈদুল আজহা। পবিত্র এই দিনটি কেটে যায় নানান রকম ব্যস্ততায়। অতিথি আপ্যায়ন করা থেকে শুরু করে নানান রকম রান্না করা, কোরবানির মাংস কাটাকাটি, এরপর ভাগ বাটোয়ারা করার কাজ যথেষ্ট সময়ের ব্যাপার।
তাই কিছু কাজ এখন থেকে গুছিয়ে রাখলে ঈদের দিন বাড়তি ঝামেলা থেকে রেহাই পাওয়া সম্ভব। আসুন জেনে নেই কি কি প্রস্তুতি আপনি এখন থেকেই নেয়া শুরু করবেন-
# রান্না করার একটি বড় উপাদান হল মশলা বাটা। এই কাজ বেশ ঝামেলারও বটে। তাই ঈদের আগেই রান্নায় যে মসলাগুলো ব্যবহার করবেন তা পাটায় বেটে কিংবা ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিন। এতে করে ঈদের দিন রান্না করার সময় আপনার অর্ধেক কাজের ঝামেলা কমে যাবে।
# এখন থেকেই ফ্রিজ পরিষ্কার করে গুছিয়ে রাখুন। প্রয়োজনীয় জিনিস ছাড়া অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে ফেলুন।
# রান্না ঘর আগে থেকেই পরিস্কার করে গুছিয়ে রাখুন। রান্নার প্রয়োজনীয় সামগ্রী গুছিয়ে একসাথে রাখুন। যেন ঈদের দিন ব্যস্ততায় রান্নার সময় জিনিস পত্র খুঁজতে সময় না ব্যয় হয়।
# ঈদের বাজারের জন্য এখন থেকেই প্রয়োজনীয় জিনিস সামগ্রীর একটা লিস্ট করে ফেলুন। লিষ্ট অনুযায়ী বাজার করে আগে থেকে গুছিয়ে রাখুন।
# বাড়িতে অতিথি এলে তাদের যেসব থালা বাসনে খাবার পরিবেশন করবেন তা আগে থেকেই পরিষ্কার করে রাখুন।
# বাসার আনাচে কানাচের ধুলোবালি ঝেড়ে পরিষ্কার করে নিন। এছাড়া ঘরের জিনিসপত্র যেমন খাবার টেবিল, আসবাপত্র, চাদর, পর্দা, সোফার কাভার সব কিছু এখনই পরিষ্কার করে ফেলুন।
# ঈদ উপলক্ষে ঘর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখুন। ঘরে পর্যাপ্ত পরিমাণ আলো বাতাস প্রবেশ করতে পারে সে বিষয়ে খেয়াল রাখুন।
# বিভিন্নরকম কাজের পাশাপাশি নিজের দিকেও একটু খেয়াল রাখুন। ঘরে বসেই নিতে পারেন ত্বকের যত্ন। এছাড়া প্রচণ্ড এই গরমে কাজের পাশাপাশি পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন। নাহলে ঈদের আগে ডিহাইড্রেশন হয়ে আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন।
কোরবানির ঈদে পরিচ্ছন্নতার বিষয়ে বিশেষ নজর রাখা প্রয়োজন। এসময় পশুর রক্ত ও বর্জ্য জমে দুর্গন্ধের সৃষ্টি হয়ে থাকে সাধারণত। তাই এসব বর্জ্য পরিষ্কারের ব্যবস্থা আগে থেকেই ঠিক করে রাখুন।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা








