কোহালি শূন্য করলে অনুষ্কাকে দায়ী করা অর্থহীন: সানিয়া
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৭ এএম, ৪ অক্টোবর ২০১৯ শুক্রবার
সানিয়া মির্জা।
বিদেশ সফরে ক্রিকেটারদের পরিবার বা বান্ধবীকে সঙ্গে থাকার অনুমতি না দেওয়ার সিদ্ধান্তকে একহাত নিলেন টেনিস তারকা সানিয়া মির্জা।
তার বক্তব্য, বিরাট কোহালি শূন্য করলে অনুষ্কা শর্মাকে দায়ী করা হয়, এটা অর্থহীন। ‘‘অনেক দলের ক্ষেত্রেই দেখি, যার মধ্যে ক্রিকেট দলও রয়েছে, যে স্ত্রী বা বান্ধবীকে সফরে নিয়ে যাওয়ার অনুমতি নেই। তাতে দলের ছেলেদের মনঃসংযোগ নষ্ট হবে। এর অর্থ কী? মেয়েরা এমন কী করে যে, ছেলেদের মনঃসংযোগে ব্যঘাত ঘটবে? আসলে এই ধারণাটা একটা গভীর সমস্যা থেকে উঠে এসেছে। যেখানে বলা হয়, মহিলারা মন বিক্ষিপ্ত করে দেয়, সে কখনও শক্তি হয়ে উঠতে পারে না,’’ নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে বলেন সানিয়া।
বিশ্বকাপে পাকিস্তানের হারের জন্য তাকে দায়ী করা নিয়ে প্রশ্ন করলে সানিয়া বলেন, ‘‘আমি তো ওদেশের মেয়েও নয়, আমার আর কী ক্ষমতা থাকতে পারে।’’
এই প্রসঙ্গেই সানিয়া বিরাট-অনুষ্কাকে নিয়ে বলেন, ‘‘বিরাট যদি শূন্য রান করে, তা হলে অনুষ্কা শর্মাকে দায়ী করা হয়। বিরাটের শূন্য করার সঙ্গে অনুষ্কার কী সম্পর্ক? এর কোনও অর্থ হয় না।’’
তার আরও মন্তব্য, এটা প্রমাণ হয়ে গিয়েছে যে দলগত খেলায় পুরুষরা সফর চলাকালীন স্ত্রী, বান্ধবী, পরিবার সঙ্গে থাকলে আরও ভাল পারফর্ম করতে পারে। কারণ নিজের ঘরে আসার পরে তারা আরও খুশি হয়ে ওঠে। ‘‘ওদের আর শূন্য ঘরে ফিরে আসতে হয় না তখন। একসঙ্গে নৈশভোজেও যেতে পারে। স্ত্রী বা সঙ্গিনী সঙ্গে থাকলে সেটা সেই খেলোয়াড়কে আরও সমর্থন, ভালবাসা দেয়,’’ বলেন সানিয়া।
দক্ষিণ এশিয়ায় জাতিসংঘের শুভেচ্ছাদূত সানিয়া একই সঙ্গে মেয়েদের খেলোধুলোয় আসার জন্য আরও উৎসাহ দেওয়ার কথাও বলেন।
তার মন্তব্য, তিনি যখন টেনিস খেলা শুরু করেন তখন মেয়েদের মধ্যে আদর্শ হিসেবে একজনই ছিলেন। তিনি পি টি ঊষা। এখন পি ভি সিন্ধু, সাইনা নেহওয়াল, জিমন্যাস্ট তারকা দীপা কর্মকারদের মতো প্রেরণা রয়েছেন।
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু











