ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৩:৫৭:২৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

ক্যাপিটল হিলে হামলা: প্রতিবেশী দেশগুলোর নেতাদের প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:১৮ পিএম, ৭ জানুয়ারি ২০২১ বৃহস্পতিবার

ক্যাপিটল হিলে হামলা

ক্যাপিটল হিলে হামলা

বিশ্বের বিভিন্ন দেশের নেতারা যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে সহিংসতার ঘটনায় প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তারা এ হামলার সমালোচনা করে একে যুক্তরাষ্ট্রের গণতন্ত্রের জন্য হুমকী মনে করছেন।

ক্যানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেছেন 'গণতন্ত্রের ওপর হামলা'র ঘটনায় 'ক্যানাডিয়ানরা অত্যন্ত চিন্তিত।'

আর্জেন্টিনার প্রেসিডেন্ট অ্যালবার্টো ফার্নান্দেজ জো বাইডেনের প্রতি তার সমর্থন জানিয়েছেন এবং সহিংসতার ঘটনায় নিন্দা জানিয়েছেন।

কলম্বিয়ার প্রেসিডেন্ট ইভান ডুক সহিংসতার ঘটনার নিন্দা জানিয়েছেন এবং কংগ্রেসের সদস্যধের প্রতি তার সমর্থন জানিয়েছেন।

চিলির প্রেসিডেন্ট সেবাস্টিয়ান পিনেরা 'গণতান্ত্রিক প্রক্রিয়া পরিবর্তনের প্রয়াস'এর নিন্দা জানিয়েছেন।