ঢাকা, বৃহস্পতিবার ০২, জুলাই ২০২৬ ৪:২৮:২৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

ক্যালিফোর্নিয়ায় ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:০২ পিএম, ২২ আগস্ট ২০২০ শনিবার

ক্যালিফোর্নিয়ায় ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে

ক্যালিফোর্নিয়ায় ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইতিহাসের সবচেয়ে ভয়ংকর দাবানল ছড়িয়ে পড়েছে। সপ্তাহজুড়ে চলা এই দাবানল এখনো নিয়ন্ত্রন করা যায়নি। ঘন ধোঁয়া শুক্রবার ক্যালিফোর্নিয়ার মধ্য ও উত্তরাঞ্চলের আকাশ ঢেকে ফেলেছে।

এলএনইউ লাইটেনিং কমপ্লেক্স নামে পরিচিত বজ্রপাতজনিত অনেক গুলো দাবানলে প্রায় ২ লাখ ২০ হাজার একর বন পুড়ে গেছে এবং প্রায় ৫০০ অবকাঠামো ভষ্মীভূত হয়েছে। এই এলাকা থেকে হাজার হাজার লোক সরিয়ে নেয়া হয়েছে।

গত সোমবার থেকে ছড়িয়ে পড়া এই দাবানল শুক্রবার এই অঙ্গরাজ্যের ইতিহাসে ১০ বৃহত্তম দাবানলে পরিণত হয়েছে। কোন কোন দাবানল নাপা ও সোনোমা অঞ্চলের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করেছে।

সর্বশেষ এই দাবানলে ৫ জনের মৃত্যু হয়েছে, এই এলাকায় ১২ হাজারের বেশী বজ্রপাত আঘাত হানে এবং এ থেকে দাবানলের সৃষ্টি হয়। নাপা কাউন্ট্রির গ্রামীন এলাকা থেকে ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

ফায়ার কর্মকর্তারা বলেছেন, বজ্রপাতের কারণে গত সপ্তাহে ৫৬০ অগ্নিকান্ডের সূচনা হয়েছে। এই এলাকা থেকে ১ লাখ ১৯ হাজার লোক সরিয়ে আনা হয়েছে।