ক্রাইস্টচার্চের হামলায় চার বাংলাদেশি নিহত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩৩ পিএম, ১৭ মার্চ ২০১৯ রবিবার
ছবি: ইন্টারনেট
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুটি মসজিদে বন্দুকধারীর গুলির ঘটনায় চার বাংলাদেশি নাগরিক নিহতের খবর জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। নিহতের সংখ্যা ছয়জন পর্যন্ত বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। খবর ইউএনবি।
আজ রবিবার তিনি জানান, হামলায় দুই বাংলাদেশি নিহতের খবর নিশ্চিত করেছে নিউজিল্যান্ড কর্তৃপক্ষ। এছাড়া স্থানীয় সম্প্রদায়ের মানুষ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আরও দুই বাংলাদেশি নাগরিক নিহতের খবর পেয়েছেন তারা।
শনাক্ত হওয়া নিহত দুজন হলেন- ড. আব্দুস সামাদ ও হোসনে আরা আহমেদ।
প্রতিমন্ত্রী জানান, নিউজিল্যান্ড সরকার বাংলাদেশকে জানিয়েছে, নিহত প্রত্যেকের পরিবারের একজন ঘনিষ্ঠ আত্মীয়ের কাছে তারা মরদেহ হস্তান্তর করবে এবং তারা মরদেহ দেশে ফিরিয়ে আনতে পারবে।
শাহরিয়ার বলেন, ড. সামাদের পরিবার তাকে নিউজিল্যান্ডে কবর দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ও নিহতের বড় ছেলে বাংলাদেশ থেকে সেখানে যাবে।
শুক্রবার জুমার নামাজের সময় ক্রাইস্টচার্চে দুটি মসজিদে নৃশংস হামলায় অন্তত ৫০ জন নিহত ও ৪৮ জন আহত হন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, আমাদের হটলাইনের মাধ্যমে সংশ্লিষ্টরা যোগাযোগ করতে পারবে। নিউজিল্যান্ডে অনারারি কনসাল শফিকুর রহমানের সঙ্গে তার মোবাইল ফোনে যোগাযোগ করা যাবে (+৬৪ ২১০২৪ ৬৫৮১৯)। জরুরি যোগাযোগের জন্য দুটি নম্বর হচ্ছে +৬১ ৪২৪ ৪৭২৫৪৪, +৬১ ৪৫০১৭৩০৩৫।
এক কর্মকর্তা জানান, এখনও বাংলাদেশি নাগরিক মো. ওমর ফারুক ও মোজাম্মেল নিখোঁজ রয়েছেন। সম্ভবত তারা মারা গেছেন। এছাড়া জাকারিয়া ভুইয়াও নিখোঁজ রয়েছেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, আহতদের মধ্যে লিপির অবস্থা সংকটাপন্ন। তাকে আরেকটি অস্ত্রোপচার করা লাগতে পারে। এছাড়া পায়ে গুলিবিদ্ধ মুতাসসিম ও শেখ হাসান রুবেলের অবস্থা বিপদমুক্ত।
এদিকে, হাইকমিশন সরাসরি ও অকল্যান্ডে বাংলাদেশের অনারারি কনসুলারের মাধ্যমে নিউজিল্যান্ডে বসবাসরত বাংলাদেশিদের শান্ত থাকতে, বাড়ির ভেতরে থাকতে, জনসমাবেশ এড়াতে এবং দেশটির আইনি নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়ে বার্তা পাঠানো হয়েছে।
-জেডসি
- ট্রাম্পের শক্ত ঘাঁটিতে ডেমোক্র্যাটদের চমক, সিনেটর হলেন অ্যানি
- এবার শঙ্খর সিনেমায় সিয়াম-তুষি, আরও থাকছেন যারা
- আমি অবশ্যই নির্বাচনের ফল মেনে নিতে প্রস্তুত: ট্রাম্প
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
- আজ থেকে টানা ৪ দিন সারাদেশে গ্যাসের চাপ কম থাকবে
- সম্পর্কের দূরত্ব কমাতে ক্ষমা চাইবেন যেভাবে
- ঘূর্ণিঝড় ‘মুরাসু’র প্রভাব কাটছে, দেশে শীতের আভাস
- দাদার স্মরণে তহবিল সংগ্রহে ম্যারাথনে অংশ নিয়ে মৃত্যু
- নিত্যপণ্যের লাগামহীন দামে দিশাহারা নিম্ন ও মধ্যবিত্তরা
- রাশনাকে প্রধান করে নারী ক্রিকেটারদের যৌন হয়রানির অভিযোগের কমিটি
- ফারিহার স্বপ্নপূরণে পাশে দাঁড়ালো মহিলা ক্রীড়া সংস্থা
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- মুক্তিযুদ্ধ জাদুঘরে জাতীয় চার নেতার প্রদর্শনী স্থগিত
- যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ফলাফলে এগিয়ে ডেমোক্র্যাটরা
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কীসের আশঙ্কায় খাবার ও পানি মজুতের পরামর্শ দিচ্ছে বিভিন্ন দেশ
- কুমিল্লার ব্লু ওয়াটার পার্কে দুই দিনের আনন্দভ্রমণ
- এলপিজির দাম বেড়ে আজ যত টাকায় বিক্রি হচ্ছে
- জেল হত্যা দিবস: শোক ও বেদনায় জাতীয় চার নেতাকে স্মরণ
- মিরপুরে শ্রমিক-পুলিশ পালটাপালটি ধাওয়া, মেট্রোরেল স্টেশন বন্ধ
- এআইভিত্তিক কম্পিউটার ও ল্যাপটপ আনল গিগাবাইট
- স্কুল খোলার পর ফ্রান্সে আবারও শিক্ষার্থীদের বিক্ষোভ
- সেই বীথি এখন হেড কোচ, স্বপ্নের পরিসর আরও বড়
- গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, ঢাকা-টাঙ্গাইল যান চলাচল বন্ধ
- শিশু সহিংসতা রোধে কঠোর ট্রাইব্যুনাল : ৯ মাসে ২ মৃত্যুদণ্ড
- চলতি সপ্তাহে টানা তিন দিনের ছুটিতে যাচ্ছে স্কুল-কলেজ
- ১২০ কিমি গতিতে অন্ধ্র উপকূলে ‘মুরাসু’র আঘাত
- মারুফাকে ছাড়া নারী টি-টোয়েন্টি দল
- ঢাকায় বাস-লেগুনা সংঘর্ষে নারীসহ প্রাণ গেল ৪ জনের
- সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা









